নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ নভেম্বর৷৷ চাম্পাহাওড়া থানাধীন বেহলাবাড়ী কৃষ্ণবাড়ী এলাকায় বাস ও অটোর সংঘর্ষে গুরুতর চালক সহ অটো যাত্রী৷ এরমধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উনাকে খোয়াই হাসপাতাল থেকে জিবি স্থানান্তরিত করা হয়৷ ঘটনার বিবরনে জানা যায়, শনিবার কৃষ্ণবাড়ী এলাকায় আগারতলাগামী টিআর০৬-১২১০ নম্বরের বাসটির সাথে সংর্ঘষ বাধে টিআর১ডি-৩৯৭৪ নম্বরের গাড়ীটির৷ অটো চালক রঞ্জিত দেববর্মা ও শঙ্কর দেববর্মা গুরুতর জখম হয়৷ দুর্ঘটনার পর আহত তড়িঘড়ি বেহলাবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে৷ সেখান থেকে অটো চালক রঞ্জিত দেববর্মাকে গুরুতর অবস্থায় জিবি স্থানান্তরিক করা হয়৷ সেখানেই উনার চিকিৎসা চলছে৷ পুলিশ পরবর্তী সময় অটো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে৷ বেপরোয়া যানচলাচলই এদিনের দুর্ঘটনার মুল কারণ প্রতিদিনই বেপরোয়া গতিতে যান চলাচলের ফলে প্রাণহানী ঘটছে৷ কিন্তু তাঁতেও সচেতনতা বাড়ছে সচেতনতাই যেন জাঁকিয়ে বসেছে৷ যান দুর্ঘটনা রোধ করতে যান চালকদের সচেতন যেমন হতে হবে তেমনি আরক্ষা প্রশাসনেরও আরও কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে বলে মনে করছেন জনসাধারণ৷
চাম্পাহাওয়রে বাস-অটো সংঘর্ষে গুরুতর জখম দুই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















