কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার একের পর এক টুইট করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, মন কি বাত এখন মোদী কি বাত হয়ে গেছে। সরকারি ব্যবস্থার অপব্যবহার হচ্ছে।লাখ লাখ মানুষ যে ভুগছে তার কোনও সমাধান না করে তিনি ব্যক্তিগত প্রচার ও ব্যবসা করছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, মোদীজি, আপনি দেশের অর্থনীতি ও বৃদ্ধিকে শেষ করে দিয়েছেন। যে ভুল প্রযুক্তির বিজ্ঞাপন আপনি দিচ্ছেন, তাকে এবং এবং আপনাকে আমরা বিশ্বাস করি না। আমরা প্রযুক্তি এবং অগ্রগতি চাই। কিন্তু তা করতে গিয়ে সমাজের কোনও একটি অংশের উপর অত্যাচার হোক তা চাই না।
মুখ্যমন্ত্রীর হুশিয়ারী দেশের মহিলারা আপনাকে যোগ্য প্রত্যুত্তর দেবে। তারা দেশের মা। তারা সবার মা।
এর আগে মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের স্বপ্ন ক্যাশলেস সোসাইটি গড়া। এটা সত্যি যে এক্ষুণি তা করা সম্ভব নয়। কিন্তু, দেশ সেই পথে অবশ্যই এগোতে পারে। লেস-ক্যাশ সোসাইটির দিকে এগিয়ে যাওয়া একবার শুরু করতে পারলে, ক্যাশলেস সোসাইটির লক্ষ্য আর দূরে থাকবে না।”
কালোটাকা সমস্যাকে ৭০ বছরের একটা সংক্রামক রোগ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই রোগের বিরুদ্ধে লড়াই, এর চিকিৎসা অত সহজ নয়। পাশাপাশি, কালোটাকার বিরুদ্ধে সরকারি কর্মী, ব্যাঙ্ক, পোস্ট অফিসের কর্মী ও সাধারণ মানুষ যেভাবে লড়াই করছে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
মন কি বাত এখন মোদী কি বাত হয়ে গেছে : মমতা বন্দ্যোপাধ্যায়
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















