News Flash

  • Home
  • Uncategorized
  • অঙ্গ জাতীয় সম্পদ একে নষ্ট করা উচিত নয়, অঙ্গ দানে অঙ্গীকারবদ্ধ হয়ে বললেন নাড্ডা
Image

অঙ্গ জাতীয় সম্পদ একে নষ্ট করা উচিত নয়, অঙ্গ দানে অঙ্গীকারবদ্ধ হয়ে বললেন নাড্ডা

নয়াদিল্লি, ২৭ নভেম্বর (হি.স.) : অঙ্গ হল জাতীয় সম্পদ, একে নষ্ট করা উচিত নয়। রবিবার নিজের অঙ্গ দান করার জন্য অঙ্গীকারবদ্ধ হলে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। চাহিদার তুলনায় অঙ্গদানের বর্তমান নগন্য হার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে নাড্ডা জানান, অঙ্গ হল জাতীয় সম্পদ, একে নষ্ট করা উচিত নয়। অঙ্গদানের পথ প্রশস্ত ও সহজ করতে শীঘ্রই নতুন বিধি আনবে সরকার।

নাড্ডার আহ্বান, অঙ্গদানকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তোলার সময় এসেছে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে, মৃত্যুতেও আমরা দেশবাসী এবং সার্বিক মানবিকতার কল্যাণের চিন্তা করি। অঙ্গদানকে উপহার দেওয়ার সামিল উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অঙ্গদান করা হল উদারতার পরিচয় দেওয়া। অঙ্গদানের মাধ্যমে সমাজে সমানাধিকার তৈরি হয়। এটা এক অত্যন্ত নৈতিক কাজ। অঙ্গদান করে এক শেষ হতে চলা জীবনকে নতুন শুরু দিতে পারি আমরা।

তিনি যে শুধু কথার কথা বলছেন না, তার প্রমাণস্বরূপ নিজের অঙ্গদান করার জন্য অঙ্গীকারবদ্ধ হন নাড্ডা। একইসঙ্গে, তাঁর নিজের দফতরের সব আধিকারিক, কর্মী ও রাজধানীর সরকারি হাসপাতালগুলির চিকিৎসক, নার্স এবং অন্যান্য প্যারা-মেডিক্যাল কর্মীরাও এদিন অঙ্গদানের শপথ নেন।

নাড্ডা আরও জানান, অঙ্গদানকে উৎসাহ জোগাতে জাতীয় অঙ্গদান প্রতিস্থাপন প্রকল্পের আওতায় নতুন নিয়ম, বিধি ও প্রোটোকল রূপরেখা তৈরি করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাঁর দাবি, দেশে গড়ে ফি-বছর দেড় লক্ষ মানুষ ব্রেনডেথ-এ মারা যাচ্ছেন। তাঁদের অঙ্গ আরও কয়েক লক্ষ মানুষকে নতুন জীবনদান দিতে পারে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top