ইসলামাবাদ, ২৬ নভেম্বর (হি.স.): আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় মৃতু্য হল ২ পাকিস্তানি সেনার| জখম হয়েছেন আরও ১৪ জন| বিবৃতিতে সেনার তরফে জানানো হয়েছে, আত্মঘাতী জ্যাকেট পরে চার সুইসাইড বোম্বার মোহমান্দ উপজাতীয় অঞ্চলে ঘালানি শিবিরে প্রবেশ করার চেষ্টা করে এবং স্থানীয় এলাকায় একটি মসজিদে হামলা চালায়| সেই সময় সৈন্যরা সকালের নমাজ পড়ছিলেন|
সঙ্গে সঙ্গেই সুইসাইড বোম্বারদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| কিছু বুঝে ওঠার আগেই দুই হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়| অপর দুই হামলাকারীকে গুলি করে খতম করা হয়েছে| এই ঘটনায় দুই (প্যারামিলিটারি) ফ্রন্টিয়ার কর্পস সেনার মৃতু্য হয়েছে| জখম হয়েছেন ১৪ জন| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|
আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় মৃত ২ পাক সেনা, জখম ১৪
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















