নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজ্য সচিবালয়ে ক্যান্টিনে চুরি হয়েছে৷ শুক্রবার সকালে ক্যান্টিন খুলে দেখা যায় সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে৷ ক্যাশবাক্সে ১৯০০ টাকা ছিল৷ তা চুরি হয়েছে বলে জানিয়েছেন ক্যান্টিনের মালিক৷ বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ এই ঘটনা সঙ্গে সঙ্গে নিউক্যাপিটেল কমপ্লেক্স থানায় জানানো হলে পুলিশ এসে সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে৷ জানা গেছে, নগদ টাকার পাশাপাশি ক্যান্টিনের কিছু জিনিসপত্রও চুরি হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ক্যান্টিনের জানালার গ্রিল ভেঙ্গেই চোরেরা ভেতরে ঢুকেছে৷ এই ঘটনায় রাজ্য সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ উঠেছে৷

সচিবালয়ের ক্যান্টিনে চুরি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















