নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজ্যে প্রথমবারের মত স্নাতক ও স্নাতকোত্তরস্তরে শিক্ষক নিয়োগে টেট নেওয়া হবে আগামী ৪ ডিসেম্বর৷ সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার (এসটিজিটি) এবং সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচার শীর্ষক পরীক্ষা দুটি আগরতলায় পৃথক পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে৷ শুক্রবার থেকেই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে এডমিট কার্ড ডাউনলোড করার ব্যবস্থা করা হয়েছে৷ এক বিবৃতিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বোর্ডের ওয়েবসাইট www.trb.tripura.gov.in থেকে এডমিট কার্ড ডাউনলোড করা যাবে৷ ডাউনলোড করা এডমিট কার্ডে কোন প্রকার মুদ্রণজনিত ত্রুটি বা অন্য কোন অসংগতি পরিলক্ষিত হলে ২ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে তা বোর্ড অফিসে জানাতে হবে৷ পরীক্ষার্থীদের এডমিট কার্ডে তাদের পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে৷
বোর্ড জানিয়েছে পরীক্ষার নির্ধারিত সূচী অনুযায়ী স্নাতক স্তরের শিক্ষক নিয়োগ সম্পর্কিত সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার সকাল ৯৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং স্নাতকোত্তর স্তরের শিক্ষক নিয়োগ সম্পর্কিত সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট শীর্ষক পরীক্ষা দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ সকল পরীক্ষার্থীকে পরীক্ষার একঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বোর্ড৷ পাশাপাশি সকল পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য নির্ধারিত পরীক্ষার এডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং ব্ল্যাক বল পয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে৷ পরীক্ষার্থীরা তাদের নির্ধারিত পরীক্ষার এডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র এবং ব্ল্যাক বল পয়েন্ট কলম ছাড়া অন্য কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে বোর্ড জানিয়েছে৷

স্নাতক ও স্নাতকোত্তর টেট ৪ ডিসেম্বর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















