News Flash

  • Home
  • Uncategorized
  • অতিক্রান্ত আটটি বছর, ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল মুম্বই
Image

অতিক্রান্ত আটটি বছর, ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল মুম্বই

mumbai-attack-2611-copyমুম্বই, ২৬ নভেম্বর (হি.স.): দেখতে দেখতে আটটি বছর অতিক্রান্ত হয়ে গেল| কিন্তু ক্ষত এখনও শুকোয়নি| ২৬/১১-র সেই স্মৃতি আজও তাজা সকলের মনে| ২০০৮ সালের ২৬ নভেম্বরের সেই রাত রাত কেড়ে নিয়েছিল ১৬৪ জনের প্রাণ| পাকিস্তানি জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী| ২৬/১১-র সেই শহিদদের উদ্দেশ্যে শনিবার শ্রদ্ধা জানাল মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশ|
মুম্বই হামলায় শহিদ হয়েছিলেন মহারাষ্ট্র সন্ত্রাস দমন শাখার (এটিএস) প্রধান হেমন্ত কারকারে, মেজর সন্দীপ উন্নিকৃষ্ণন, মুম্বইয়ের অ্যাডিশনাল পুলিশ কমিশনার অশোক কামতে এবং সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় সালাসকর| এদিন সকাল আটটা থেকে শুরু হয় শ্রদ্ধাজ্ঞাপন| নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, রাজ্যপাল বিদ্যাসাগর রাও, শিবসেনা প্রেসিডেন্ট উদ্ধব থ্যাকারে সহ অন্যান্য মন্ত্রীরা|
২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তইবার দশজন সশস্ত্র জঙ্গি| বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা| এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে ২২ জন নিরাপত্তাকর্মী সহ মৃতু্য হয় ১৬৪ জন নিরীহ মানুষের| ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পত্তি| নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃতু্য হয় ৯ জঙ্গির| একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের ফঁাসি হয়েছে ২০১২ সালের ২১ নভেম্বর|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top