নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ নভেম্বর৷৷ বিশালগড় থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রাস্তারমাথা এলাকায় মদসহ এক পাচারকারীকে আটক করেছে৷ পাচারকারী আবু সায়েদ (২৮)৷ বাড়ি মধুপুর থানায়৷ সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে অনেকক্ষণ যাবৎ পুলিশ অপেক্ষা করেছিল পুলিশ আধিকারীক প্রবীর পাল ও বিশালগড় থানার পুলিশ৷ মদবোঝাই একটি মারুতী ভ্যান কমলাসাগর যাওয়ার পথে গাড়িটির গতি রোধ করে তল্লাসী চালিয়ে গাড়ির ডিকি খুলে প্রচুর পরিমাণে বিলেতি মদের কার্টুন উদ্ধার করে৷ পরে গাড়ি সহ আবু সায়েদকে থানায় নিয়ে যায়৷ বিশালগড় থানার পুলিশ আধিকারীক জানান উদ্ধার করা বিলেতি মদের বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা৷ আটক করা গাড়ির নম্বর টিআর-০১-০৭৭১৷
রাস্তার মাথায় বিস্তর মদ উদ্ধার, গ্রেপ্তার এক যুবক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















