News Flash

  • Home
  • Uncategorized
  • ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলা, মৃত বেড়ে ১০০
Image

ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলা, মৃত বেড়ে ১০০

bomb-blastবাগদাদ, ২৫ নভেম্বর (হি.স.): ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী ট্রাক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০| মৃতদের মধ্যে বেশিরভাগই ইরানি শিয়া তীর্থযাত্রী| স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে হিল্লা শহরের একটি পেট্রোল পাম্পের পাশে রেস্তোরাঁর সামনে বিস্ফোরণটি হয়| ইরাকের পবিত্র স্থান কারবালা থেকে তীর্থ করে ফিরছিলেন শিয়া ধর্মাবলম্বীরা, তীর্থযাত্রীরা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখনই বিস্ফোরণ হয়|
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারবালা থেকে ফেরার পথে হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোঁরায় ইরানি তীর্থযাত্রীরা বিশ্রাম নিচ্ছিলেন| তখনই সেখানে ছুটে আসে বিস্ফোরক বোঝাই ট্রাক| বিস্ফোরক বোঝাই ট্রাকের ধাক্কায় ৫টি তীর্থযাত্রী বোঝাই গাড়িতে আগুন ধরে যায়| ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top