বাগদাদ, ২৫ নভেম্বর (হি.স.): ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী ট্রাক বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০| মৃতদের মধ্যে বেশিরভাগই ইরানি শিয়া তীর্থযাত্রী| স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাগদাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণে হিল্লা শহরের একটি পেট্রোল পাম্পের পাশে রেস্তোরাঁর সামনে বিস্ফোরণটি হয়| ইরাকের পবিত্র স্থান কারবালা থেকে তীর্থ করে ফিরছিলেন শিয়া ধর্মাবলম্বীরা, তীর্থযাত্রীরা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখনই বিস্ফোরণ হয়|
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারবালা থেকে ফেরার পথে হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোঁরায় ইরানি তীর্থযাত্রীরা বিশ্রাম নিচ্ছিলেন| তখনই সেখানে ছুটে আসে বিস্ফোরক বোঝাই ট্রাক| বিস্ফোরক বোঝাই ট্রাকের ধাক্কায় ৫টি তীর্থযাত্রী বোঝাই গাড়িতে আগুন ধরে যায়| ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী|
ইরাকে আত্মঘাতী ট্রাক বোমা হামলা, মৃত বেড়ে ১০০
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















