News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর অভাব রয়েছে, স্বীকার করলেন ক্রীড়ামন্ত্রী
Image

রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর অভাব রয়েছে, স্বীকার করলেন ক্রীড়ামন্ত্রী

sportsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ রাজ্যে চাহিদামত ক্রীড়া সামগ্রী ও অন্যান্য পরিকাঠামো নেই বলে অকপটে স্বীকার করলেন ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী৷ বৃহস্পতিবার দশরথ দেব ইন্ডোর স্টেডিয়ামে আইডিবিআই ব্যাঙ্ক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী একথা স্বীকার করেন৷ তিনি বলেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ আটটি জেলায় আটটি স্টেডিয়াম তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ক্রীড়া পরিকাঠামোকে সঠিকভাবে কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্ব আরোপ করেছেন৷ রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের খঁুজে বের করে রাজ্যের ক্রীড়ার মানোন্নয়নে উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন৷ এক্ষেত্রে খেলাধূলার সঙ্গে যারা জড়িত তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে৷ খেলাধূলায় ত্রিপুরা উল্লেখযোগ্য সাফল্যের নজির স্থাপন করতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ রাজ্যের যে আটটি জেলায় স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলির কাজ সম্পন্ন হলে রাজ্যের ক্রীড়াক্ষেত্রের মান আরো অনেকটাই উন্নত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ রাজ্য সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হচ্ছে বলে তিনি জানান৷ অনুষ্ঠানে খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত রাজ্যের সোনার মেয়ে দেশের প্রখ্যাত জিমন্যাস্ট দীপা কর্মকার এবং তার কোচ  দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দীকে আইডিবিআই ব্যাঙ্কের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ এছাড়া ক্রীড়াক্ষেত্রের মান্নোয়নের লক্ষ্যে ১১ লক্ষ টাকার ক্রীড়াসামগ্রীও প্রদান করা হয়৷ অনুষ্ঠানে বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ এদিন উত্তর চাম্পামুড়ায় আইডিবিআই ব্যাঙ্কের একটি নতুন শাখারও আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ জিমন্যাস্ট দীপা কর্মকার  এই নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top