News Flash

  • Home
  • Uncategorized
  • ভগ্ণদশা দ্বারিকাপুর উচ্চ বিদ্যালয়ের, বিপদের শঙ্কা
Image

ভগ্ণদশা দ্বারিকাপুর উচ্চ বিদ্যালয়ের, বিপদের শঙ্কা

education-2নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ নভেম্বর৷৷ ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময় চিন্তিত অভিভাবক মহল ভগ্ণদশায় দ্বারিকাপুর  উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন৷   ১৯৯০ সালে নির্মিত হওয়া উচ্চ বিদ্যালয়ের আজ বেহাল দশা৷ দায়ী করা হচ্ছে কাজের গুণগত মানকেই৷ দুনম্বরী কাজের খেসারত দিতে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে৷ ২৭  বছরে পা আজ এই পাকা ভবনটি৷ প্রতিদিন কষে কষে পড়ছে ইট, সিমেন্টের  টুকরো৷ দপ্তরকে বারংবার জানানো হলেও নির্বিকার শিক্ষা দপ্তর৷ কোন অভিশাপ যে বিদ্যালয় অতিসত্বর হাত লাগানো দরকার, তা না লাগিয়েকল্যাণপুর ব্লক এলাকার  অন্যান্য বিদ্যালয়গুলিকে নতুন করে গড়ে তুলছেন, যা কিছুদিন পরে করলেও চলে ক্ষোভে ফঁুসছেন  এলাকাবাসীরা৷ ছাত্রছাত্রীরা আতঙ্কে ভয়ে ক্লাস করছেন৷ প্রতিদিন ঘটছে দুর্ঘটনা বিদ্যালয়ে প্রাথমিক ও উচ্চ স্তরে মোট ২৯০ জন ছাত্রছাত্রী ২০ জনের মত শিক্ষক রয়েছে৷ ঐতিহ্য সুনাম রয়েছে বিদ্যালয়ের৷ তবে এখন ভয়ে ছাত্ররা দূরবর্তী বিদ্যালয় মুখী হচ্ছেন৷ ছাত্রছাত্রী অভিভাবকরা বহুবার এই সমস্যার কথা জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ আন্দোলন ডেপুটেশন জানানো হয়েছে বহুবার৷ এলাকাবাসীরা  ব্লক এলাকার অন্যান্য সুকলগুলির তুলনা করে বলেন, দ্বারিকাপুরের মত একটিও বিদ্যালয় নেই যে ভঙ্গুর দশায় আছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top