নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : বাতিল নোট ইসু্যতে আজও উত্তাল সংসদ| শুক্রবার সংসদের অনুষ্ঠানে নোট বাতিল নিয়ে বিরোধীদের কটাক্ষ করায় তুমুল হৈ-হট্টগোলের জেরে এদিন বেলা ১২টা পর্যন্ত স্থগিত হয়ে যায় লোকসভার অধিবেশন| এদিন রাজ্যসভায় বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন| রাজ্যসভাতেও ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা| এরপর বেলা ১২টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি হয়ে যায়| বিরোধীরা বিতর্কের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি দাবি করে|
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, প্রধানমন্ত্রী আজ বলেছেন, বিরোধীরা কালো টাকার পক্ষে সওয়াল করছেন| এটা গুরুতর অভিযোগ| প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে| একইসুরে বিএসপি নেত্রী মায়াবতীও দাবি করেন, সভায় এসে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে| এর আগে রণকৌশল স্থির করতে আজ ফের বৈঠকে বসেন বিরোধীরা|
আজও উত্তাল সংসদ, প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব বিরোধীরা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















