নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.) : বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই চার ধামকে এবার রেল পথ দিয়ে জুড়তে চলেছে কেন্দ্র | খুব শীঘ্রই এই বিষয় সমীক্ষার কাজ শুরু করবে রেল | জানা গিয়েছে গরমের আগেই এই কাজ সেরে ফেলতে চায় রেল|
হিন্দুদের কাছে এই চারধাম অত্যন্ত প্রিয়| প্রতিবছর কয়েক লক্ষ মানুষ উত্তরাখণ্ডের এই তীর্থস্থানগুলি দর্শন করেন | তাই সেই যাত্রাপথকে আরও আধুনিক করে তুলতে চাইছে সুরেশ প্রভুর মন্ত্রক | সূত্রের খবর আগামী বৃহস্পতিবার গারসেনে একটি সভা করবেন রেলমন্ত্রী | সেখানেই আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনার কথা ঘোষণা করবেন তিনি | এই যাত্রা পথে যে গুরুত্বপূর্ণ রেলপথ গুলি তৈরি হবে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল লাইন | চলতি বছরের শেষের দিকেই এই লাইনের সমীক্ষার কাজ শুরু হয়ে যাবে| এর জন্য ১৫ টি সুড়ঙ্গ, ১৫ টি রেলব্রিজ ও ১০টি স্টেশন তৈরি করবে রেল | এই রেলপথের দৈর্ঘ্য হবে মোট ১২৬ কিলোমিটার|
হিন্দুদের চার ধামকে রেল পথ দিয়ে জুড়তে চলেছে কেন্দ্র
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















