News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল নোটের সমস্যায় বিকিকিনি হচ্ছেনা, ব্যবসায় মন্দা ভুটানিদের
Image

বাতিল নোটের সমস্যায় বিকিকিনি হচ্ছেনা, ব্যবসায় মন্দা ভুটানিদের

bhutaniনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ নোট বাতিলের প্রভাব পড়ল ভুটানিদের ব্যবসায়৷ শীতবস্ত্র বিকিকিনিতে ব্যাপক মন্দা চলছে৷ যদিও শীত এখনো পুরোপুরি রাজ্যে পৌঁছায়নি৷ ভুটানিদের আশা আগামী কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷ এখন দিনভর বসে থাকলেও বিকিকিনি নাই বললেই চলে৷ তারপরও তাদের মধ্যে বিন্দুমাত্র নিরাশা লক্ষ্য করা যায়নি৷ নোট বাতিল নিয়ে গোটা দেশে যখন সমস্যার মুখে সমস্ত অংশের জনগণ সেখানেও সেই ভুটানিদের বক্তব্য সাময়িক সমস্যা হলেও কেন্দ্রীয় সরকারের নোট বদলের সিদ্ধান্ত সমর্থনযোগ্য৷ তাদের দাবি, নোট বদলের ফলে দেশে ভ্রষ্টাচার কমবে৷ সাধারণ মানুষের জীবন যাপনে ছন্দ ফিরে আসবে৷
প্রতি বছর শীতের মরশুমে বাইরে থেকে এই ভুটানিরা বাহারী শীতবস্ত্র নিয়ে পার্ব্যতী রাজ্য ত্রিপুরার রাজধানীতে আসেন৷ শহরের শকুন্তলা রোডের একটি নির্দিষ্ট স্থান প্রশাসনের তরফ থেকে ভুটানিদের শীতবস্ত্র বিপননের জন্য চিহ্ণিত করে দিয়েছে৷ তারা সেখানে সকাল সন্ধ্যা শীতবস্ত্র বিক্রি করেন৷ শহরের বিভিন্ন স্থানে ভাড়ায় থেকে তারা এই ব্যবসা চালিয়ে যান গোটা শীত মরশুম৷ পূর্বে দেখা গিয়েছিল, গতানুগতিক পোশাক নিয়ে হাজির হতেন তারা৷ কিন্তু দিন বদলেছে, সেই সঙ্গে মানুষের চাহিদা ও রুচি পরিবর্তন হয়েছে৷ সেই সাথে তাল মিলিয়ে তারা রুচিসম্মত শীতবস্ত্র নিয়ে হাজির হচ্ছেন৷ তাই গত কয়েক বছর যাবৎ বিকিকিন ভালোই হচ্ছে বলে দাবি করেছেন জনৈকি বিক্রেতা৷ কিন্তু, এবছর এখনও পর্যন্ত জমজমাট বিকিকিনি হচ্ছে না৷ তাই তাদের একটু সমস্যা হচ্ছে৷ তারপরও তারা আশাবাদী কিছুদিনের মধ্যে বাতিল নোট ও খুচরোর গ্যাড়াকল থেকে রাজ্যের মানুষ মুক্তি পাবেন৷
কয়েকজন ক্রেতার সাথে কথা বলে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, তারা কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন৷ তাদের দাবি কেন্দ্রীয় সরকার কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে৷ তাতে সাফল্য আসতে শুরু করেছে৷ সাময়িক সমস্যা হলেও সাধারণ জনগণ এর সুফল অচিরেই পাবেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top