News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনে বিজেপির দাদন বিলির কাছে হার মেনেছে সিপিএম, অভিযোগ তৃণমূলের
Image

উপনির্বাচনে বিজেপির দাদন বিলির কাছে হার মেনেছে সিপিএম, অভিযোগ তৃণমূলের

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ উপনির্বাচনে ভরাডুবি অকপটে মেনে নিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ তবে, জোর গলায় দাবি করেন, আগামীদিনে ফের ঘুরে দাঁড়াবে তৃণমূল৷ রাজ্যে দুটি আসনে উপনির্বাচনে বড়জলা কেন্দ্রে বিজেপি দাদন বিলি করে এবং তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছে বলে সুদীপবাবু অভিযোগ করেছেন৷ আর বিজেপি দাদন বিলি করছে জেনেও শাসক দল নীরব থাকার পেছনে তৃণমূল আতঙ্কই কাজ করেছে বলে তিনি দাবি করেন৷ তাঁর অভিযোগ, উপনির্বাচনে বিজেপির দাদন বিলির কাছে হার মেনেছে সিপিএম৷ বুধবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ দলের বিপর্যয়ের এভাবেই সাফাই দিয়েছেন৷
এদিন, শ্রীবর্মণ বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন৷ শাসক দল জয়ী হলেও বিজেপির কারণেই যে বড়জলা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের বিপর্যয় ঘটেছে তা প্রমাণিত৷ তাই এদিন সুদীপবাবুর সাফ কথা তৃণমূলের বিরুদ্ধে যেভাবে মিথ্যা প্রচার করেছে বিজেপি তাতে জনগণ বিভ্রান্ত হয়েছেন৷ সীতারাম ইয়েচুরিকে মমতার ফোন করার বিষয়টিকে নিয়ে বিজেপি অযথা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন৷ তবে, দাদন বিলির মাধ্যমেই যে বিজেপি ভোট পেয়েছে সেটাও জোর গলায় দাবি করেন তিনি৷ সুদীপবাবু স্পষ্ট বলেন, বড়জলা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষকে মোবাইল এবং নগদ অর্থ দিয়ে ভোট কিনেছে বিজেপি৷ ফলে, বড়জলা এবং খোয়াই উপনির্বাচনে বিজেপি যে টাকা খরচ করেছে সেটা কালো টাকা নাকি সাদা টাকা সেই প্রশ্ণ তুলেছেন তিনি৷ বড়জলা কেন্দ্রের উপনির্বাচনে ফলাফলের নিরিখে সুদীপ রায় বর্মণ সিপিএমকে কটাক্ষের সুরে বলেন, দাদন বিলির কাছে হার মেনেছে শাসক দল৷ কারণ, বিজেপি দাদন বিলি করছে সে কথা শাসক দল জানলেও তৃণমূলকে আটকাতেই নীরব ভূমিকা পালন করেছে বলে তিনি অভিযোগ করেন৷
এদিন তিনি জানান, বড়জলা এবং খোয়াই কেন্দ্রে কংগ্রেসের ভোট ছিনিয়ে আনা সম্ভব হবে বলে ধারণা ছিল৷ কিন্তু সেই ভোট আনতে দল ব্যর্থ হয়েছে৷ তবে, সারা রাজ্যে তৃণমূল বিপর্যস্ত সেটা তিনি মানতে নারাজ৷ তাই তিনি জোর গলায় বলেন, আগামীদিনে সন্দেহ ছাড়া প্রত্যয় নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস ফের ঘুরে দাঁড়াবে৷ এদিন তিনি জানিয়েছেন, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পরবর্তী রণনীতি চূড়ান্ত করতে আগামী ২৮ নভেম্বর তৃণমূলের প্রদেশ সভাপতি সুরজিৎ দত্ত সারা রাজ্যে দলীয় নেতা ও কর্মীদের নিয়ে এক বৈঠকের আহ্বান করেছেন৷ ঐ বৈঠকে আগামীদিনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top