News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরে পাকিস্তানের পঁোঁতা ল্যান্ড মাইন বিস্ফোরণে শহীদ রাজ্যের যুবক
Image

জম্মু-কাশ্মীরে পাকিস্তানের পঁোঁতা ল্যান্ড মাইন বিস্ফোরণে শহীদ রাজ্যের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ পাকিস্তান সেনা বাহিনীর পোঁতা ল্যান্ড মাইন বিস্ফোরণে জম্মু ও কাশ্মীরের কর্মরত

শোকগ্রস্ত পরিবার৷
শোকগ্রস্ত পরিবার৷

সীমান্ত রক্ষী বাহিনীর ত্রিপুরার এক জওয়ান শহীদ হয়েছেন৷ তাঁর নাম শম্ভু সাতমুড়া৷ বয়স ২৮ বছর৷ তাঁর বাড়ি আগরতলায় সুভাষনগরে৷ মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে৷ ঘটনাস্থলেই শহীদ হন শম্ভু সাতমুড়া৷ বৃহস্পতিবার তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হবে৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্য্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ শম্ভু সাতমুড়া দেশের জন্য শহীদের মৃত্যু বরণ করলেও গোটা সুভাষনগর এলাকায় শোকের আবহ৷
সংবাদে প্রকাশ, ভারত ও পাকিস্তানের মধ্যে চলা অচলাবস্থার মধ্যেই জম্মু ও কাশ্মীর সীমান্তে কর্তব্যরত ছিলেন বিএসএফের ১০৭ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ত্রিপুরার ছেলে শম্ভু সাতমুড়া৷ অন্যান্য জওয়ানদের সাথে শম্ভুও মঙ্গলবার কর্তব্যরত ছিলেন৷ টহল দেওয়ার সময় হঠাৎ ল্যান্ড মাইনটি বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷ বিকাল সাড়ে চারটা নাগাদ এই ঘটনা ঘটে৷ সন্ধ্যা ছয়টা নাগাদ সুভাষনগরে শম্ভুর বাড়িতে ফোন করে এই দুঃসংবাদ দেন ব্যাটেলিয়ানের সিও সাহেব৷ এই খবর পেয়ে পরিবারের সদস্য সহ প্রতিবেশীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে৷ পরে পুলিশের সহায়তা নিয়ে বিএসএফ কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ [vsw id=”BSAwkUy2VUI” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]করে পরিবারের লোকজন নিশ্চিত হয়েছেন যে শম্ভু আর নেই৷ এই খবরে গোটা সুভাষনগর শোকগ্রস্ত৷ এলাকারা লোকজন শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছতে থাকেন৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, শম্ভু সাতমুড়া কিছুদিন আগে বিয়ে করেছেন৷ তিনিই একমাত্র পুত্র সন্তান মা-বাবার৷ আরও দুই বোন রয়েছে৷ ছেলের শহীদের মৃত্যুতে বাকরুদ্ধ মা৷ স্ত্রীর চোখ দিয়ে পড়ছে অশ্রু৷ ভাইয়ের অকালে চলে যাওয়াকে মেনে নিতে পাড়ছেন না বোনরা৷ পাকিস্তানের এই বর্বরোচিত হামলা হুজ্জতির যোগ্য জবাব দেওয়ার দাবী তুলেছেন সুভাষনগরের জনগণ৷আগামীকাল সকালে শম্ভু সাতমুড়ার মৃতদেহ বিএসএফ কর্তৃপক্ষ নিয়ে আসবে নিজ বাড়িতে৷ পূর্ণ রাষ্ট্রীয় মর্য্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top