News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ মানুষ রোজ ভুগছেন, তপ্ত সংসদে মোদীকে কটাক্ষ মনমোহনের
Image

সাধারণ মানুষ রোজ ভুগছেন, তপ্ত সংসদে মোদীকে কটাক্ষ মনমোহনের

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যতে বৃহস্পতিবারও তপ্ত হল সংসদ| বিরোধী সাংসদদের হই হট্টগোলের জেরে এদিনও পণ্ড হল সংসদের কাজকর্ম| দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন| এরপর বেলা ১২.০৯ মিনিট নাগাদ নোট বাতিল ইসু্যতে রাজ্যসভায় বক্তব্য পেশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| শুরুতেই মনমোহন বলেছেন, সাধারণ মানুষ রোজ কীভাবে ভুগছেন, সেদিকে নজর দেওয়া উচিত সরকারের| প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘৬০ থেকে ৬৫ জন মানুষ এই ক’দিনে হেনস্থার শিকার হয়ে মারা গিয়েছে| এরপর সাধারণ মানুষের ব্যাঙ্কিং ব্যবস্থার থেকেই ভরসা উঠে যাবে|’ মনমোহনের প্রশ্ন, পৃথিবীতে এমন কী কোনও দেশ আছে, যেখানে সাধারণ মানুষের নিজেদের টাকা তোলার অধিকার নেই| নোট বাতিলের চিন্তা ভুল ছিল, সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তো এটাই যথেষ্ট|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘৫০ দিন অপেক্ষা করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অথচ দরিদ্রদের জন্য এই ৫০ দিনই ক্ষতিকারক হতে পারে|’ মোদীর কাছে বিনীত আবেদন রেখে মনমোহন বলেছেন, ‘এই স্কিম বাস্তবায়নের জন্য গঠনমূলক প্রস্তাব আনুন|’

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top