News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব চিনে ভেঙে পড়ল পাওয়ার স্টেশন, মৃত ৪০
Image

পূর্ব চিনে ভেঙে পড়ল পাওয়ার স্টেশন, মৃত ৪০

বেিজং, ২৪ নভেম্বর (হি.স.): পূর্ব চিনের জিয়াংজি প্রদেশে বিদু্যত্ চুল্লি ঠাণ্ডা রাখার পাওয়ার স্টেশন ভেঙে মৃতু্য হল কমপক্ষে ৪০ জনের| গুরুতর জখম হয়েছেন ২ জন| ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জিয়াংজি প্রদেশের ফেঙচেঙ শহরে অবস্থিত বিদু্যত্ চুল্লিতে| দুর্ঘটনার সময় কমপক্ষে ৬৮ জন নির্মাণ সাইটে ছিলেন| কর্মক্ষেত্রে নিরাপত্তা দফতরের আধিকারিক ইউয়ান জানিয়েছেন, ‘বিদু্যত্ চুল্লি ঠাণ্ডা রাখার টাওয়ার নির্মাণের কাজ চলছিল| আচমকাই তার একাংশ ভেঙে পড়ে| মৃতু্য হয়েছে ৪০ জনের| গুরুতর জখম অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| উদ্ধার কাজে হাত লাগিয়েছে সেনা ও দমকল|’ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top