News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ভোট গ্রহণ শেষ হতেই সন্ত্রাস
Image

খোয়াইয়ে ভোট গ্রহণ শেষ হতেই সন্ত্রাস

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হতে না হতেই সন্ত্রাস শুরু করে দিয়েছে শাসক দল সিপিআইএম৷  অভিযোগ বিজেপির৷ শাসক দলীয় নেতা কর্মী সমর্থকরা বিজেপির উত্থানে আতঙ্কগ্রস্ত হয়েই বিজেপির নেতা কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি সংগঠিত করে চলেছে বলে অভিযোগ৷ এধরনের কাজকর্ম কোনভাবেই গ্রাহ্য করা যায় না বলে বিজেপি নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷ এরই প্রতিবাদে আজ দুপুর আড়াইটা নাগাদ ভারতীয় জনতা দল খোয়াই জেলার পুলিশ সুপারের নিকট নির্বাচনী সন্ত্রাস নিয়ে ডেপুটেশান দেয়৷ নির্বাচন শেষ হবার পরই খোয়াইয়ে শাসক দল নির্বাচনী সন্ত্রাস শুরু করে দিয়েছে বলে অভিযোগ৷ ফল ঘোষণার পর পুনরায় যেন কোন নির্বাচনী সন্ত্রাস না ঘটে সে লক্ষ্যে পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তীর নিকট ডেপুটেশান প্রদান করা হয়৷  ডেপুটেশান প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি প্রার্থী তপন পাল, বিজেপি নেত্রী কল্যাণী রায়  সহ অন্যান্যরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top