নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শেষ হতে না হতেই সন্ত্রাস শুরু করে দিয়েছে শাসক দল সিপিআইএম৷ অভিযোগ বিজেপির৷ শাসক দলীয় নেতা কর্মী সমর্থকরা বিজেপির উত্থানে আতঙ্কগ্রস্ত হয়েই বিজেপির নেতা কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি সংগঠিত করে চলেছে বলে অভিযোগ৷ এধরনের কাজকর্ম কোনভাবেই গ্রাহ্য করা যায় না বলে বিজেপি নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন৷ এরই প্রতিবাদে আজ দুপুর আড়াইটা নাগাদ ভারতীয় জনতা দল খোয়াই জেলার পুলিশ সুপারের নিকট নির্বাচনী সন্ত্রাস নিয়ে ডেপুটেশান দেয়৷ নির্বাচন শেষ হবার পরই খোয়াইয়ে শাসক দল নির্বাচনী সন্ত্রাস শুরু করে দিয়েছে বলে অভিযোগ৷ ফল ঘোষণার পর পুনরায় যেন কোন নির্বাচনী সন্ত্রাস না ঘটে সে লক্ষ্যে পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তীর নিকট ডেপুটেশান প্রদান করা হয়৷ ডেপুটেশান প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি প্রার্থী তপন পাল, বিজেপি নেত্রী কল্যাণী রায় সহ অন্যান্যরা৷

খোয়াইয়ে ভোট গ্রহণ শেষ হতেই সন্ত্রাস
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















