News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য ভারতীয় সেনার, বান্দিপোরায় খতম দুই পাক জঙ্গি
Image

সাফল্য ভারতীয় সেনার, বান্দিপোরায় খতম দুই পাক জঙ্গি

indian-armyশ্রীনগর, ২২ নভেম্বর (হি.স.): উত্তর কাশ্মীরের বান্দিপোরায় দুই সশস্ত্র পাকিস্তানি জঙ্গিকে এনকাউন্টারে খতম করল ভারতীয় সেনাবাহিনী| মঙ্গলবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয় ভারত-পাক সীমান্ত লাগোয়া এলাকায়| ওই এলাকায় এখনও আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সেনা সূত্রের খবর| নিকেশ দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি ২০০০ টাকার নোট|
সেনা সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে বনিখান গ্রামে যৌথ অভিযান চালান ১৩ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস গ্রুপের জওয়ানরা| সেনার এক আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় পাক জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর ছিল| জঙ্গিদের ডেরা ঘিরে ফেলতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা| পাল্টা গুলির লড়াইয়ে খতম হয় দুই সশস্ত্র পাক জঙ্গি| নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি| তবে, তারা লস্কর-ই-তৈবার সদস্য বলে অনুমান করা হচ্ছে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top