নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : নোট বাতিল নিয়ে জনতার মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | কেন্দ্রের বড় নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধী দলগুলো একজোট হয়ে দেশজুড়ে বিক্ষোভ-অবস্থান-ধর্নায় বসার পরিকল্পনা করছে| এমন পরিস্থিতিতে মঙ্গলবার এবিষয় আমজনতার মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী | স্মার্ট ফোনে নরেন্দ্র মোদী অ্যাপে জানানো যাবে নোট বাতিল নিয়ে দেশবাসীর মতামত|
নরেন্দ্র মোদী, জনসাধারণের কাছে আর্জি রেখেছেন একটি সমীক্ষায় অংশ নেওয়ার জন্যে| মোবাইল ফোনে নরেন্দ্র মোদী অ্যাপ বা এনএম অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে এই সমীক্ষায়|
এই নিয়ে তাঁর টুইট, নোট বাতিল নিয়ে সড়াসড়ি আপনাদের মতামত নিতে চাই| এন এম অ্যাপে সমীক্ষায় অংশ নিন|
সমীক্ষায় যে প্রশ্নগুলো রাখা রয়েছে, তারমধ্যে রয়েছে কেন্দ্রের এই সিদ্ধান্তে মানুষ কতটা উপকৃত হয়েছে ? এছাড়া আমজনতার থেকেও পরামর্শ চাওয়া হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সেবিষয় তাঁরা কী ভাবছেন? জানতে চাওয়া হয়েছে আমজনতার থেকে কালো টাকা রোধের জন্যে যদি অন্যকোনও পন্থা তাঁদের কাছে থাকে|
সমীক্ষায় আরও যেসমস্ত প্রশ্ন রয়েছে, তারমধ্যে রয়েছে আপনারা কী মনে করেন ভারতে কালো টাকা আছে? যদি কালো টাকা থাকে, তাহলে সেই টাকা আইনসিদ্ধ করতে কী এখানকার সরকারের আরও শক্ত হওয়া উচিত্? তারপরই জানতে চাওয়া হয়েছে কালো টাকা রোধে কেন্দ্রের ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত কী সমর্থনযোগ্য?
নোট বাতিল নিয়ে জনতার মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















