News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি
Image

নোট বাতিলের সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি

kesarinath-tripathyকলকাতা, ২২ নভেম্বর (হি.স.) : কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ | কেন্দ্রের এই পদক্ষেপের মাধ্যমে দেশের কালো টাকা উদ্ধার করা যাবে| মঙ্গলবার অ্যাসোচেমের এক সভায় যোগ দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি| সেখানেই একথা বলেন তিনি|
নোট বাতিলের সিদ্ধান্ত জনবিরোধী| সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এতে| এই যখন বলার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উলটো পথে হাঁটলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি| তিনি বলেন, কেন্দ্র এই পদক্ষেপ নেওয়ায় দেশে বিনিয়োগ বাড়বে| দেশের শিল্পপতিদের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগও বেশি করে আসবে বলে ধারণা তাঁর| এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকা ভালো| সব পদক্ষেপে ইতিবাচক চিন্তা করা উচিত| বাংলা ধীরে ধীরে হৃত গৌরব ফিরে পাচ্ছে বলেও মনে করেন রাজ্যপাল|
মঙ্গলবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদু্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়| নোটবাতিল প্রসঙ্গে তিনি বলেন, দেশের নেতা তিনিই যিনি দেশের ভবিষ্যত ৱুঝতে পারেন| প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সমস্যায় পড়েছেন দেশের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ| সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় তিনি প্রধানমন্ত্রীকে রাষ্ট্রনেতা বলে মনে করেন না| তবে কালো টাকা উদ্ধারের যে কোনও ব্যবস্থা নেওয়া হোক না কেন তাকে তিনি স্বাগত জানাবেন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top