News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক ভাতা প্রচারে নিতে হবে জনপ্রতিনিধিদের ঃ মুখ্যমন্ত্রী
Image

সামাজিক ভাতা প্রচারে নিতে হবে জনপ্রতিনিধিদের ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ নভেম্বর৷৷ রাজ্য সরকার রাজ্যের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ভাতা

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার৷

প্রদান করছে৷ কিন্তু এই সামাজিক ভাতার বিষয়ে জনগণের কাছে ব্যাপকভাবে প্রচারের যথেষ্ট অবকাশ রয়েছে৷ এজন্য সর্বস্তরের জনপ্রতিনিধিদের গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত এই বিষয়ে প্রচার কর্মসূচী নিতে হবে, মানুষের কাছে যেতে হবে৷ আজ অমরপুর ডাকবাংলোয় অনুষ্ঠিত অমরপুর মহকুমা ভিত্তিক পর্যালোচনা সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বনে, দরিদ্র ও অসহায় মানুষদের কল্যাণে রাজ্য সরকার যে সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা মানুষকে বুঝিয়ে বলতে হবে৷ এই প্রচারের দায়িত্ব নিতে হবে জনপ্রতিনধিদেরই৷ এছাড়াও, বয়স এবং বিভিন্ন শারীরিক সমস্যার কারণে যারা ব্যাঙ্কে গিয়ে ভাতার টাকা তুলতে পারছেন না তাদের টাকা পাওয়ার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পর্যালোচনা সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে এবং ব্যাঙ্কগুলোতে খুচরো টাকার অপ্রতুলতার কারণে সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হচ্ছে৷ এ বিষয়ে গোমতী জেলার জেলা শাসককে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন তিনি৷ পাশাপাশি অর্থ দফতরকেও নির্দেশ দিয়েছেন, রাজ্য স্তরে ব্যাঙ্কগুলোর সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে৷ সভায় সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হয়, অমরপুর মহকুমায় ২১৮ জন ভাতা প্রাপক আছেন যাদের বাড়িতে গিয়ে ভাতার টাকা পৌঁছে দেওয়া হচ্ছে৷ এছাড়াও সমগ্র মহকুমায় বিভিন্ন ধরণের মোট ভাতা প্রাপকের সংখ্যা হল ৯২৬২ জন যাদের অক্টোবর মাস পর্যন্ত ভাতা দেওয়া হয়েছে৷
অমরপুর মহকুমা ভিত্তিক এই পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রদান ছাড়াও সড়ক যোগাযোগ,পানীয় জল সরবরাহ, বৈদ্যুতিকরণ, শৌচালয় নির্মাণ, জলসেচ, বাসগৃহ নির্মাণ প্রভৃতি বিষয়ে অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন৷ উল্লেখ্য, অমরপুর মহকুমায় দুটি ব্লক, অমরপুর ও অম্পি ব্লক৷ নগর পঞ্চায়েত আছে একটি, অমরপুর নগর পঞ্চায়েত৷
পর্যালোচনা সভায় পূর্ত দফতরে পক্ষ থেকে জানানো হয়, মহকুমায় মোট ৩৫৩টি জনবসতির মধ্যে ৩২৭টিকে ইতিমধ্যেই সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করা সম্ভব হয়েছে৷ বাকি আছে, ২৬টি বসতি, যেগুলোকে ২০১৮-১৯ সালের মধ্যে সড়কের সঙ্গে যুক্ত করনেত ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পি এম জি এস ওয়াই-এর রাস্তাগুলোর সারাইয়ের দায়িত্বে রয়েছে এন বি সি সি৷ মুখ্যমন্ত্রী তাদের প্রতিনিধিকে এই রাস্তা সারাইয়ের কাজে গুণমান বজায় রাখতে নির্দেশ দিয়েছে৷ এছাড়াও গ্রামোন্নয়ন দফতর ও স্বাশাসিত জেলা পরিষদের মাধ্যমে এম জি এন রেগার সাহায্য ১৫টি নতুন রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে৷ উদয়পুর থেকে অমরপুর পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য ২৪৫ কিলোমিটার৷ এই রাস্তাটিকে জাতীয় সড়ক হিসেবে ঘোষণা দিতে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠাতে পূর্ত দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাঙামাটিতে গোমতী নদীর উপর নির্মীয়মান সেতুটির কাজ ২০১৭ সালের এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন হবে বলে পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে৷ মহকুমায় জলসেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেবার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দফতরকে নির্দেস দিয়েছেন৷ তিনি বলেন, এখানে জমি যথেষ্ট উর্বর৷ ঠিকমতো জলসেচের ব্যবস্থা করতে পারলে কৃষি উৎপাদন আরও বাড়বে৷ দফতরের পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছু এল আই স্কিম বন্ধ হয়ে আছে বিদ্যুতের ট্রান্সমিটারের কারণে৷ এই মরশুমেই কৃষকরা যাতে সেচের জল পেতে পারেন সেজন্য এই স্কিমগুলো চালু করতে দ্রুত ব্যবস্থা নিতে জলসম্পদ, বিদ্যুৎ ও কৃষি দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মহকুমায় কৃষির উন্নয়নে দফতরের পাশাপাশি সমস্ত স্তরের নির্বাচিত জনপ্রতিধিদেরও সক্রিয় উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷
বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সভায় জানানো হয়, এই মহকুমায় ৩৬৫ টি জনবসতির মধ্যে ৩৩১টিতেই বিদ্যুৎ সংযোগ রয়েছে৷ বাকি ৩৪টি বসতিতে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেওয়া হয়েছে৷ হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি বন্ধে জনপ্রতিধিদের সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে বলেছেন মুখ্যমন্ত্রী৷ সব ধরণের নির্বাচিত সংস্থা র মাধ্যমে জনগণের কাছে এর বিরুদ্ধে প্রচার চালাতে বলেছেন তিনি৷
পানীয় জল ও স্বাস্থ্যবিধি দফতরের পক্ষ থেকে জানানো হয়, মহকুমায় ৩৬৪টি জনবসতির মধ্যে ১৭৮ টিতে পুরোপুরিভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ বাকি ১৮৬টিতে আংশিক ব্যবস্থা রয়েছে৷ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহকুমায় এমন কোনও বসতি নেই যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই৷ জলসেচ প্রকল্পগুলোতে সেচের অতিরিক্ত জল থাকলে সেই জল পানীয় জ লের উপযোগী করে তা সরবরাহের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷ এছাড়াও ২০১৭ সালের মে মাসের মধ্যে সমস্ত শৌচালয় নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন তিনি৷ এক্ষেত্রে রেগা ও স্বচ্ছ ভারত কোষ থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করতেও বলেছেন তিনি৷
গৃহহীনদের জন্য বাসগৃহ নির্মাণ করার কর্মসূচী রূপায়ণ নিয়ে গোমতী জেলার জেলাশাসক জানান, ২০১৫-১৬ সালে আই এ ওয়াই -এ ৫৩৯টি ঘরের মধ্যে ৪০২ টি ঘর তৈরি করা হয়েছে৷ বাকি ১৩৭ টি ঘর তৈরির কাজ চলছে৷ এছাড়াও, রাজ্য সরকারের গৃহ নির্মাণ কর্মসূচীর মাধ্যমে ১৮১টি ঘরের মধ্যে ১৪৯টি তৈরি হয়েছে৷ বাকি ২৮টি ঘরের কাজ চলছে৷ ২০১৬ -১৭ সালে নতুন চালু প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই মহকুমায় ৮১৩২ টি বাসগৃহ তৈরি করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে৷ জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মহকুমায় কোথাও জ্বরাক্রান্ত রোগী থাকলে সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে৷ এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতেও বলেন তিনি৷ তীর্থমুখের গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকেন্দ্রে এনে প্রসব করানোর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে একটা নৌকার ব্যবস্থা করতে জেলা শাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক ড্যানিয়েল জমাতিয়া ও পরিমল দেবনাথ, স্বাশাসিত জেলা পরিষদের কার্যনিবাহী সদস্য শান্তনু জমাতিয়া, প্রধান সচিব ড জি এস জি আয়েঙ্গার ও ডা রাকেশ সারোয়াল, গোমতী জেলার জেলাশাসক র্যাভেল হেমেন্দ্র কুমার, অতিরিক্ত জেলাশাসক, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাজীব দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন তরুণ চক্রবর্তী, অমরপুর বি এ সি-র চেয়ারম্যান সর্বকিশোর জমাতিয়া, মহকুমা শাসক, বিডিওগণ এবং বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেনগ্গ এদিকে আজ সকালে মুখ্যমন্ত্রী মানিক সরকার উদয়পুরে প্রস্তাবিত সাধারণ ডিগ্রী কলেজ করার জন্য দুটি পরিদর্শন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top