শ্রীনগর, ২১ নভেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| আবারও কাশ্মীর সীমান্তের রাজৌরিতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানি সৈন্য| পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন একজন জওয়ান| গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন| রবিবার গভীর রাত থেকে পাক সীমান্তরক্ষীরা রাজৌরিতে ভারী গুলিবর্ষণ শুরু করে| শত্রুপক্ষকে পাল্টা জবাব দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| রাতভর দু’তরফে তীব্র গুলি বিনিময় হয়|
বিএসএফ সূত্রের খবর, রবিবার গভীর রাতে উপত্যকার রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা| পাক সীমান্তরক্ষীর ভারী গুলিবর্ষণে মৃতু্য হয়েছে রাই সিং নামে এক ভারতীয় জওয়ানের| উল্লেখ্য, গত তিন দিনে এই নিয়ে তৃতীয়বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা| গত শনিবারই নৌশেরায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি রেঞ্জার্স| নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি ছোঁড়ে| তাতে এক জওয়ান সহ স্থানীয় এক মহিলা আহত হন| এরপর রবিবার সকালেও নৌশেরার সুন্দরবনী এলাকায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তানি সৈন্য|
সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















