News Flash

  • Home
  • Uncategorized
  • নৌবাহিনীতে এল দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস চেন্নাই
Image

নৌবাহিনীতে এল দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস চেন্নাই

Indian-Navy-Recruitmentমুম্বই, ২১ নভেম্বর (হি.স.) : ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই| এই নিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি তৃতীয় যুদ্ধজাহাজ নৌবাহিনীতে যুক্ত হল| সোমবার মু্ম্বইয়ে এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এই যুদ্ধজাহাজ নৌসেনাকে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন| মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের তৈরি এই যুদ্ধজাহাজ| এই যুদ্ধজাহাজ ভূমি থেকে ভূমিতে আঘাত হানার পাশাপাশি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ভূমি থেকে বায়ুতে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম| কিছু পরীক্ষার পর এই যুদ্ধজাহাজকে পশ্চিম উপকূলবাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে| ২০১৪ সালের ১৬ আগস্ট এই যুদ্ধজাহাজটির নামকরণ করা হয় আইএনএস কলকাতা| এরপর ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর আইএনএস কোচি নৌবাহিনীতে যুক্ত হয়| এবার আইএনএস চেন্নাই নৌবাহিনীর অন্যতম বড় যুদ্ধজাহাজ যুক্ত করা হল|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top