News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান
Image

সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত, পাক সেনার গুলিতে শহিদ ১ জওয়ান

J&Kশ্রীনগর, ২১ নভেম্বর (হি.স.): নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| আবারও কাশ্মীর সীমান্তের রাজৌরিতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তানি সৈন্য| পাক সেনার গুলিতে শহিদ হয়েছেন একজন জওয়ান| গুরুতর জখম হয়েছেন আরও ৪ জন| রবিবার গভীর রাত থেকে পাক সীমান্তরক্ষীরা রাজৌরিতে ভারী গুলিবর্ষণ শুরু করে| শত্রুপক্ষকে পাল্টা জবাব দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| রাতভর দু’তরফে তীব্র গুলি বিনিময় হয়|
বিএসএফ সূত্রের খবর, রবিবার গভীর রাতে উপত্যকার রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাক সেনা| পাক সীমান্তরক্ষীর ভারী গুলিবর্ষণে মৃতু্য হয়েছে রাই সিং নামে এক ভারতীয় জওয়ানের| উল্লেখ্য, গত তিন দিনে এই নিয়ে তৃতীয়বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা| গত শনিবারই নৌশেরায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি রেঞ্জার্স| নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি ছোঁড়ে| তাতে এক জওয়ান সহ স্থানীয় এক মহিলা আহত হন| এরপর রবিবার সকালেও নৌশেরার সুন্দরবনী এলাকায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছোঁড়ে পাকিস্তানি সৈন্য|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top