News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত
Image

দ্বিতীয় টেস্টে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

cricketবিশাখাপত্তনম, ২১ নভেম্বর (হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিতে চলতি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত | রাজকোটে কোনওক্রমে ড্র করার পর সিরিজের দ্বিতীয় টেস্টে চেনা ছন্দে কোহলি ব্রিগেড| প্রথম সেশনে কোনওক্রমে পরাজয় আটকালেও, দ্বিতীয় সেশনের শুরুতেই ধসে পড়ে ইংল্যান্ড শিবির| ভারতের বোলিং আক্রমণের সামনে সোমবার ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ ভেঙে পড়ল | পঞ্চম দিনে ১৫৮ রানে অল আউট হয়ে যায় কুক-ব্রিগেড| ভারত ম্যাচ জিতল ২৪৬ রানে| ম্যাচের সেরা অধিনায় বিরাট কোহলি|
জয়ের জন্য ৪০৫ রানের প্রয়োজন ছিল ইংল্যান্ডের| কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই রান তাড়ার পথে এগোয়নি ইংরেজরা| বরং ইংরেজ ব্যাটসম্যানদের চেষ্টা ছিল উইকেট কামড়ে পড়ে থাকার| গতকাল হামিদকে সঙ্গে নিয়ে ৫০ ওভারের বেশি কাটিয়ে দেন অধিনায়ক কুক| ৫০.২ ওভারে হামিদ অশ্বিনের বলে আউট হন| তৃতীয় দিনের শেষে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে যান কুকও| তাঁর রান ১৮৮ বলে ৫৪| তবে দ্বিতীয় সেশনে ভারতীয় বোলিং আক্রমণের সামনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে যান ব্রিটিশ ক্রিকেটাররা| অশ্বিন এবং জয়ন্ত যাদব তিনটি করে উইকেট সংগ্রহ করেন| দুটি করে উইকেট শিকার করেন মহম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজা| ভারত ২৪৬ রানে জয় পায়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top