News Flash

  • Home
  • Uncategorized
  • কাল দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা
Image

কাল দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর৷৷ বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা হবে মঙ্গলবার৷ ভোট গণনাকে কেন্দ্র করে গণনা কেন্দ্রের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ আগরতলায় উমাকান্ত একাডেমিতে এবং খোয়াইয়ের মহকুমা শাসকের অফিসের স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারীতে রাখা হয়েছে ইভিএম৷ এদিকে, নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু নীতিনির্দেশিকা জারী করা হয়েছে৷ প্রতিটি গণনা কেন্দ্রের দুইশ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারী করা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷ মঙ্গলবার গণনাকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আরক্ষা প্রশাসনের তরফেও নজরদারী চালানো হবে৷ প্রসঙ্গত, এই দুই কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে৷ বিশেষ করে বড়জলা কেন্দ্রটি নিয়ে৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top