News Flash

  • Home
  • Uncategorized
  • তৃষ্ণাকে বহির্জগতে তুলে ধরতে হবে, পরামর্শ রাজ্যপালের
Image

তৃষ্ণাকে বহির্জগতে তুলে ধরতে হবে, পরামর্শ রাজ্যপালের

tathagata-royনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ নভেম্বর৷৷ শনিবার বিকেলে রাজ্যপাল তথাগত রায় স্বস্ত্রীক বিলোনীয়া মহকুমার তৃষ্ণা অভয়ারণ্য পরিদর্শনে আসেন৷ পরিদর্শনকালে রাজ্যপালের সাথে ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, পুলিশ সুপার তপন দেববর্মা, মুখ্য  বনসংরক্ষক  হর্ষকুমার প্রমুখ৷ প্রথমে রাজ্যপাল তৃষ্ণা অভয়ারণ্যের বিশ্রামাগারে ত্রিপুরা পুলিশ প্রদত্ত গার্ড অফ অনার গ্রহণ করেন৷ পরে তিনি তৃষ্ণার বাইসন পার্ক পরিদর্শন করেন৷ শ্রী রায় তৃষ্ণা ন্যাশনাল পার্কের কোর এরিয়া পরিদর্শনকালে চিলাপাথর লেইক, চিলাপাথর তৃণভূমি, লেইকে পরিযায়ী পাখীর আনাগোনা ও সুন্দর সূর্যাস্ত উপভোগ করেন এবং প্রায় ৬০ ফুট উচ্চ ওয়াচ টাওয়ারে উঠে তৃষ্ণার সবুজ প্রকৃতি পরিদর্শন করেন৷ তৃষ্ণার বাইসন উদ্যান পরিদর্শন শেষে রাজ্যপাল বলেন, ওয়াচ টাওয়ারটা নতুন করে তৈরী করা প্রয়োজন৷ তৃষ্ণার মনোরম দৃশ্যের কথা বহির্জগতে আরো বেশী করে তুলে ধরতে হবে৷ তাহলে বিদেশী পর্যটকেরা আরো বেশি পরিমানে এখানে আসবেন৷ বাইসনের পাশাপাশি তৃষ্ণা অভয়ারণ্যে আরো অন্যান্য  বিশেষ করে র্যাপটাইল, বানর জাতীয় প্রাণী আনা যায় কিনা তার পরামর্শও দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top