News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ের চরগণকিতে আগুনে পুড়ল বাড়ি, নাশকতার অভিযোগ
Image

খোয়াইয়ের চরগণকিতে আগুনে পুড়ল বাড়ি, নাশকতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ নভেম্বর৷৷ ভয়াবহ আগুনে পুড়ল খোয়াইয়ের চরগণকির বাসিন্দা মহাদেব সরকারের বাড়ি৷

খোয়াইয়ের চরগণকির বাসিন্দা মহাদেব সরকারের বাড়ি পুড়ে যায় আগুনে৷ ছবি নিজস্ব৷
খোয়াইয়ের চরগণকির বাসিন্দা মহাদেব সরকারের বাড়ি পুড়ে যায় আগুনে৷ ছবি নিজস্ব৷

শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ আগুন লাগে৷ অগ্ণিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাড়ির সিংহভাগ পুড়ে যায়৷ দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ণয় করা হয়নি৷ এদিকে আগুন লাগার কারণ নিয়ে রয়েছে নানা প্রশ্ণ৷
স্থানীয় জনগণ এই অগ্ণিকান্ডের পেছনে নাশকতা রয়েছে বলে মনে করছেন৷ একই মত পোষণ করেছেন গৃহস্বামী মহাদেব সরকার৷ অন্যদিকে, একটি রাজনৈতিক দলের নেতৃত্বরা অভিযোগ করেছেন এই অগ্ণিকান্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোগ গ্রহণ প্রক্রিয়া সমন্ন হতেই এই অগ্ণিকান্ডের ঘটনা রীতিমতো রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top