News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলায় ৮৯ ও খোয়াইয়ে ৯৪ শতাংশ ভোট পড়ল, দুই কেন্দ্রেই শান্তিতে উপনির্বাচন, মডেল বুথে ভোটারদের উৎসাহ
Image

বড়জলায় ৮৯ ও খোয়াইয়ে ৯৪ শতাংশ ভোট পড়ল, দুই কেন্দ্রেই শান্তিতে উপনির্বাচন, মডেল বুথে ভোটারদের উৎসাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/খোয়াই, ১৯ নভেম্বর৷৷ শান্তিপূর্ণভাবেই রাজ্যে দুটি বিধানসভা আসনে উপ-নির্বাচন সম্পন্ন

নবীন প্রবীণ ভোটাররা লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের একটি বুথে তোলা ছবি নিজস্ব৷
নবীন প্রবীণ ভোটাররা লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের একটি বুথে তোলা ছবি নিজস্ব৷

হয়েছে৷ একপ্রকার উৎসবের আমেজেই মতদাতারা ভোট দিয়েছেন৷ বড়জলা কেন্দ্রে ৮৯ শতাংশ এবং খোয়াই কেন্দ্রে ৯৪ শতাংশ ভোট পড়েছে৷ শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়৷ কিন্তু বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণের অন্তিম সময় থাকলেও কিছু কিছু বুথে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে৷ এদিকে, ভোটগ্রহণ শুরু হওয়ার পর বড়জলা কেন্দ্রে ৩৫ নম্বর বুথে ইভিএমে ত্রুটি ধরা পড়ে৷ প্রথম ভোটার ভোট দিতে গিয়েই সেটি নজরে আসে৷ সঙ্গে সঙ্গে ইভিএম বদল করে ভোটগ্রহণ প্রক্রিয়া চালু করা হয়৷ এদিন রাতের মধ্যেই বড়জলা এবং খোয়াই আসনের সমস্ত ইভিএম এনে জমা দিয়েছেন ভোটকর্মীরা৷ বড়জলা আসনের ইভিএমগুলি উমাকান্ত সুকলে স্ট্রং রুমে এবং খোয়াই আসনের ইভিএমগুলি খোয়াই মহকুমা শাসকের অফিসে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা আছে৷ আগামী ২২ নভেম্বর দুটি আসনের ভোট গণনা হবে৷
এদিকে, ভোট দিতে গিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন এক ষাঠোর্দ্ধ বয়স্ক ভোটার৷ তাঁর নাম রমাপ্রসাদ দাস৷ তিনি বড়জলা বিধানসভা আসনের ৪৩ নম্বর বুথে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন৷ জানা গেছে, ভোট দেওয়ার জন্য যথারীতি তিনি লাইনে দাঁড়িয়েছিলেন৷ ভোটকক্ষের সামনে যেতেই তিনি মাথা ঘুরে মাটিতে পড়ে যান৷ সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত নিরাপত্তা কর্মীরা তাঁকে বাইরে এনে তাঁর মাথায় জল ঢালেন৷ তাতে প্রায় ৩০ মিনিট পর তিনি সুস্থ বোধ করলে ভোট দিয়ে বাড়ি যান৷
[vsw id=”mr6ef1SEY1E” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিন উপ-নির্বাচনকে ঘিরে বড়জলা এবং খোয়াইয়ে কেন্দ্রে ভোটাররা উৎসবের মেজাজেই ছিলেন৷ নির্বাচন কমিশনও আয়োজনে কোন ক্রুটি রাখেনি৷ বিশেষ করে মডেল বুথগুলিতে ভোটারদের বিপুল উৎসাহ লক্ষ্য করা গেছে৷ বড়জলাতে ৩টি এবং খোয়াইতে ২টি মডেল বুথ করেছে নির্বাচন কমিশন৷ সেখানে ভোটারদের সুবিধায় বিরাট আয়োজন রাখা ছিল৷ পানীয় জল, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচাগার, ছাউনি ইত্যাদি ভোটারদের ভিষণভাবে আকৃষ্ট করেছে৷ ফলে, দাবি উঠেছে আগামীদিনে নির্বাচনে সারা রাজ্যে সমস্ত বুথে এধরনের আয়োজন করা হউক৷ বড়জলা কেন্দ্রে ৫টি এবং খোয়াই কেন্দ্রে ৮টি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে৷

শনিবার বড়জলা কেন্দ্রে একটি বুথে উপনির্বাচনে নিরাপত্তা কর্মী ভোটারদের পরিচয়পত্র যাচাই করে দেখছেন৷ নিজস্ব ছবি৷
শনিবার বড়জলা কেন্দ্রে একটি বুথে উপনির্বাচনে নিরাপত্তা কর্মী ভোটারদের পরিচয়পত্র যাচাই করে দেখছেন৷ নিজস্ব ছবি৷

এদিকে, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি রিগিংয়ের অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে৷ সিপিএম সেই অভিযোগের খন্ডন করে জানিয়েছে, দুটি আসনেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে৷ অবশ্য, কংগ্রেস কোন অভিযোগ তুলেনি৷ বরং দাবি করেছে, উপ-নির্বাচনে সিপিএম জিতবে এবং কংগ্রেস দ্বিতীয় স্থান দখল করবে৷ এদিন উপ-নির্বাচন নিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, প্রতিবারের মতো এবারও শাসকদল রিগিং করেছে৷ খোয়াইতে যথেচ্ছভাবে ভূয়ো ভোট পড়েছে সিপিএম’র ঝুলিতে৷ এর প্রতিবাদ করায় তৃণমূল নেতার বাড়িতে অগ্ণিসংযোগ করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ বড়জলাতেও কিছু কিছু বুথে সিপিএম রিগিং করেছে বলে তাঁর দাবি৷ তবে, এসবের পরও খোয়াই এবং বড়জলাতে শাসকদলের ভোট গতবারের তুলনায় প্রচন্ড কমবে বলে সুদীপবাবু নিশ্চিত৷ পাশাপাশি বলেন, মানুষ আজ উপনির্বাচনে পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছেন৷
এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেবের দাবি, বড়জলা কেন্দ্রে জয় নিয়ে তাঁরা নিশ্চিন্ত৷ তবে, খোয়াইতে শাসকদলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে৷ বিপ্লববাবুর যুক্তি, বড়জলা কেন্দ্রে ২০০০ নতুন ভোটার এই উপনির্বাচনে ভোট দিয়েছেন৷ এই নতুন ভোটারদের ভোট বিজেপির ঝুঁলিতেই গেছে৷ আর গত আট নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিল করার পদক্ষেপে মহিলাদেরও বিরাট অংশ বিজেপি’র প্রতিই আস্থা প্রদর্শন করেছেন৷ তাছাড়া তিনি এও দাবি করেন, এবছর ভোটদানের নমুনা পাল্টেছে৷ গত ১৫ বছরে যা দেখা যায়নি, সেটাই এবছর লক্ষ্য করা গেছে৷ তিনি বলেন, এবছর দিনের প্রথম বেলাতে ৬০-৬৫ শতাংশ ভোট পড়েছে৷ যা আগে কখনো হয়নি৷ বিগত দিনের নির্বাচনগুলিতে দিনের দ্বিতীয়ার্ধে ভোটদানের হার বেড়েছে৷ প্রথমার্ধে খুব বেশি হলে ২০-৩০ শতাংশ ভোট পড়ত৷ সেই অর্থে বিপ্লববাবুর দাবি, বড়জলা কেন্দ্র নিয়ে বিজেপি নিশ্চিন্ত, তবে খোয়াই কেন্দ্র কিছুটা চিন্তায় রেখেছে৷ তবে, সেখানেও জয়ের ব্যাপারে তিনি আশাবাদী৷
এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বরাবরের মতো শান্তিপূর্ণ ভোট হওয়ায় রাজ্য ঐতিহ্য ধরে রাখতে পেরেছে বলে গণদেবতাদের কুর্ণীশ জানিয়েছেন৷ তবে, খোয়াইতে তৃণমূল নেতার বাড়িতে শাসকদলের সমর্থকরা অগ্ণিসংযোগ করেছেন বলে অভিযোগের প্রসঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, এধরনের ঘটনা সংগঠিত করার সিপিএম’র কোন দারকার নেই৷ পাশাপাশি বলেন, রিগিং নিয়ে যে অভিযোগ উঠেছে তা নির্বাচন কমিশনই খতিয়ে দেখবে৷
এদিকে, উপ-নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সোজাসাপ্ঢা জানিয়ে দেন, দুটি আসনেই সিপিএম জিতবে এবং কংগ্রেস দ্বিতীয় স্থান দখল করবে৷ প্রার্থী নিয়ে এবং প্রচারে কোন ঘাটতি নেই দাবি করলেও বীরজিৎবাবুর সাফ কথা, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি’র কারণে কিছুটা ভোট ভাগাভাগি হবে৷ তাই জয় সম্ভব নয়৷ কিন্তু দ্বিতীয় স্থান কংগ্রেস দখল করবেই বলে তিনি জোর গলায় দাবি করেন৷
এদিকে, এডিসি’র ভিলেজ কমিটির দুটি আসনে উপ-নির্বাচন আজ সম্পন্ন হয়েছে৷ সাতচাঁদ আসনে ৯৫০৩ শতাংশ এবং লেফুঙ্গাতে ৮৯৭০ শতাংশ ভোট পড়েছে৷ দুটি আসনেই গণনা হবে ২২ নভেম্বর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top