News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের কোপ পড়ল এবার ফিক্সড ডিপোজিটের সুদের হারে
Image

নোট বাতিলের কোপ পড়ল এবার ফিক্সড ডিপোজিটের সুদের হারে

fdনয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের কোপ পড়ল এবার ফিক্সড ডিপোজিটের সুদে | ইতিমধ্যেই এফডি-তে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন ব্যাঙ্ক | সুদের হার কমেছে এক শতাংশ পর্যন্ত |
০.২৫ শতাংশ পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্ক | অন্যদিকে স্বল্পমেয়াদী ফিক্সড ডিপোজিটে ১ শতাংশ সুদের হার কমিয়েছে ইউনাইটেড ব্যঙ্ক অফ ইন্ডিয়া | এফ ডি-তে সুদের হার কমানোর ব্যাপারে পিছিয়ে নেই কানাড়া ব্যাঙ্ক | নোট বাতিলের পরেই টাকা জমা দেওয়ার পরিমাণ বেড়েছে দেশের মানুষের | এর জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে অধিকাংশ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি | এখনও পর্যন্ত দেশের সবকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের হার কমানোর বিষয়ে চূড়ান্ত কিছু না জানালেও আইসিসিআই, ইউবিআই-দের মতো একই পথে বাকিরাও হাঁটবে বলে মনে করা হচ্ছে |
এদিকে বেস রেট বা নূ্যনতম ঋণের হার ০.০৫ শতাংশ কমিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক| এর ফলে পরিবর্তিত বেস রেট দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশ| দেশের সবকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এই মুহূর্তে এই হারই সবচেয়ে কম| এর আগে, গত বছরও নূ্যনতম ঋণের হার কমায় এইচডিএফসি| সেই সময় থেকেই ৯.৩৫ শতাংশ ছিল বেস রেট | এক বছর পরে এই হার কমল আরও ০.০৫ শতাংশ| বেস রেট কমলে, যে কোনও ধরনের ঋণেরই সুদের হার কমবে| অর্থা একটু হলেও স্বস্তি পাবেন ঋণ-গ্রাহকেরা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top