News Flash

  • Home
  • Uncategorized
  • জগ্গা জাসুসের সেটে শাহরুখ
Image

জগ্গা জাসুসের সেটে শাহরুখ

shahrukh-khanমুম্বই, ১৯ নভেম্বর ১৯ নভেম্বর (হি.স.) : জগ্গা জাসুসে নাকি দেখা যাবে শাহরুখ খানকে| শোনা যাচ্ছে তেমনই| সম্প্রতি নাকি জগ্গা জাসুসের সেটে দেখা গেছে শাহরুখকে| অনেকে বলেছেন, তিনি সেখানে ডিয়ার জ়িন্দেগির প্রোমোশন করতে গিয়েছিলেন| আবার অনেকের মতে, জগ্গা জাসুসে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে|
প্রথমে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের জুনে| কিন্তু, শোনা যায় ক্যাটরিনা এবং রণবীরের ব্রেক আপের জন্য পিছিয়ে যায় ছবির শুটিং| ব্রেকআপের জন্য একসঙ্গে শুটিং করতে নাকচ করে দেন তাঁরা| সেক্ষেত্রে আবার নতুন করে শুটিংয়ের তারিখ ঠিক করতে হয় পরিচালককে| তবে ছবির প্রোমোশন নাকি তাঁরা একসঙ্গেই করবেন| শোনা গেছে, জগ্গা জাসুসের ডিস্ট্রিবিউটর ডিসনি রণবীর ও ক্যাটরিনা দুজনকেই বলেছিলেন ফিল্মের প্রোমেশনের কথা| দুজনকে একসঙ্গে প্রোমোশনে যোগ দেওয়ার আবেদন এসেছিল| তাই তাঁরা নাকি ঠিক করেছেন জগ্গা জাসুসের প্রোমোশনে তাঁরা একে অপরের সঙ্গেই থাকবেন| যেখানেই প্রোমোশন করতে যাবেন, একসঙ্গে যাবেন| ছবিটির পরিচলনা করেছেন অনুরাগ বসু| প্রযোজনা করেছেন অনুরাগ বসু ও রণবীর কাপুর| ছবিতে সংগীত পরিচালনা করেছেন প্রীতম চক্রবর্তী| পরের বছর ৭ এপ্রিল মুক্তি পাবে জগ্গা জাসুস|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top