নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): নোট বাতিল ইসু্যতে সংসদে আলোচনা চাই| নয়তো সংসদের কাজ চলতে দেওয়া হবে না| তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে| শুক্রবার শীতকালীন অধিবেশন শুরুর আগে গান্ধীমূর্তির পাদদেশে থালা-বাটি হাতে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা| ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদরা স্লোগান দেন, ‘কতার মে খড়ে হিন্দুস্তান, মোদী গয়া জাপান|’ গত দু’দিনের মতো এদিনও সংসদের ভিতরের ছবিটা ছিল তপ্ত| তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘নোট বাতিল ইসু্যতে বিরোধীরা একজোট| কাজেই এই নিয়েই সংসদে আলোচনা চাই| নয়তো সংসদের কাজ চলতে দেওয়া হবে না|’
তবে শুধু ডেরেকই নন, বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও| নোট বাতিল ইসু্যতে মুলতুবি প্রস্তাব গ্রহণ না করলে সংসদ চলতে দেওয়া হবে না| এই ভাষাতেই মোদী সরকারকে আক্রমণ করেছেন সুদীপ|
সংসদের কাজ চলতে দেওয়া হবে না, ডেরেকের মন্তব্যে বিতর্ক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















