নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিল নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব সেই সময় নোট বাতিলের পক্ষে সওয়াল করলেন বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে| বর্ষীয়ান এই সমাজকর্মীর মতে, কালোটাকা এবং জালনোটের রমরমা রোধ করতে মোদী যে পদক্ষেপ করেছেন, সেটা ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ| আন্না বলেছেন, আগের সরকার (ইউ পি এ টু) কালো টাকা আটকাতে কোনও পদক্ষেপই করেনি| মোদী সরকার কিছু হলেও তো করছে| শুধু দুর্নীতিই নয়, নোট বাতিলের সিদ্ধান্তে সন্ত্রাসবাদীরাও বিপাকে পড়বে| তবে এই সিদ্ধান্তে দেশের মানুষ যে কিছুটা সমস্যায় পড়েছেন, সেটা মেনে নিচ্ছেন আন্না| বলছেন, এই সমস্যাটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত| চেষ্টা করা উচিত যাতে যত দ্রুত সম্ভব নোট নিয়ে দুর্ভোগের সমাধান করা যায়|
নোট বাতিল ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ, সাধারণ মানুষের সমাস্যা মেনে বললেন আন্না
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















