News Flash

  • Home
  • Uncategorized
  • আঙুল থেকে মোছে না এমন কালি দেওয়া বন্ধ হোক, অর্থ মন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের
Image

আঙুল থেকে মোছে না এমন কালি দেওয়া বন্ধ হোক, অর্থ মন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

ElectionCommissionOfIndia-1নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): ব্যাঙ্কে পুরনো নোট বদলানোর সময় আঙুল থেকে মোছে না এমন কালি দেওয়া বন্ধ করা হোক| কেন্দ্রীয় অর্থমন্ত্রককে চিঠি লিখে এমনটাই জানাল নির্বাচন কমিশন| ১৮ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, ওই চিঠিতে উপ-নির্বাচনের আওতাভুক্ত এলাকায় এই কালি না লাগানোর পদ্ধতি অনুসরণ করতেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন| শনিবার (১৯ নভেম্বর) পাঁচটি রাজ্যে উপ নির্বাচন| এমতাবস্থায় আঙুলে কালি দিলে সমস্যা দেখা দিতে পারে| নির্বাচন অফিসার মনে করতেই পারেন, সেই ভোটার আগেই ভোট দিয়ে ফেলেছেন| তাছাড়া উত্তর প্রদেশ এবং পঞ্জাবেই আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে| যদিও কেন্দ্রীয় সরকার বলছে, ব্যাঙ্কে পুরনো নোট জমা দিলে ডান তর্জনীতে কালি দেওয়া হচ্ছে| আর ভোট দেওয়ার পর ভোটারের বাম তর্জনীতে কালি দেওয়া হয়| তাই ধন্দের সম্ভাবনা ক্ষীণ|
গত মঙ্গলবার অভিনব সিদ্ধান্ত নেয় কেন্দ্র| একই লোকের একাধিকবার টাকা জমা দেওয়া আটকাতেকেন্দ্র ঘোষণা করে, ব্যাঙ্কে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট জমা দিলে আঙুলে কালি দেওয়া হবে| যাতে এক জন গ্রাহক দিনে একবারের বেশি টাকা জমা দিতে না পারেন| এর পরেই কালি লাগানো বন্ধ করার জন্য চিঠি লিখল নির্বাচন কমিশন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top