News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-পাক সম্পর্ক উন্নতিতে আশাবাদী আজিজ, ডিসেম্বরে ভারতে আসছেন তিনি
Image

ভারত-পাক সম্পর্ক উন্নতিতে আশাবাদী আজিজ, ডিসেম্বরে ভারতে আসছেন তিনি

sartaj-azizইসলামাবাদ, ১৬ নভেম্বর (হি.স.): ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিমধ্যে তলানিতে ঠেকেছে| এহেন পরিস্থিতিতে আগামী ডিসেম্বর মাসে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ| ডিসেম্বরের ৩ তারিখ হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসার কথা রয়েছে তাঁর| সেই সময়েই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নতি হতে পারে বলে মনে করছেন তিনি|
উল্লেখ্য, উরি সেনা ঘাঁটিতে হামলার পর থেকে পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কোনও আধিকারিক ভারতে আসেন নি| বরং, দু’দেশই নিজ নিজ দূতাবাস থেকে কর্মী ফেরত পাঠাতে শুরু করেছে| এর ফলে সমস্যা বেড়েছেই| পাকিস্তানের একটি সংবাদ চ্যানেলে ভারতে আসার কথা ঘোষণা করে আজিজ জানিয়েছেন, এখনও ভারত সরকারের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে কোনও আলোচনা হয়নি| তাই তিনি ভারতে গেলেই যে আলোচনায় বসা যাবে, তেমনটাও নয়| তবে তখন যদি পরিস্থিতি থাকে, তাহলে নিশ্চয়ই বৈঠকে বসা যাবে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top