News Flash

  • Home
  • Uncategorized
  • জলের জন্য হাহাকার বামুটিয়ায় পথ অবরোধ
Image

জলের জন্য হাহাকার বামুটিয়ায় পথ অবরোধ

drinking waterনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ শুখা মরশুমের শুরুতেই পানীয় জলের হাহাকার রাজ্য জুড়ে৷ পানীয় জলের দাবিতে সোমবার সকালে আগরতলা-বামুটিয়া সড়ক অবরোধ করল দুর্গাবাড়ি এলাকার জনগণ৷ অভিযোগ গত ১০ দিন যাবৎ লক্সিলুঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার জনগণের জল মিলছে না৷ দীর্ঘদিন অবরোধে বিপাকে পড়তে হয় পথচারীদের৷ পরে বামুটিয়া ব্লক থেকে জল সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
ভালভাবে এখনো শুরু হয়নি শুখা মরশুম৷ মরশুমের শুরুতেই পানীয় জলের হাহাকার রাজ্য জুড়ে৷ বামুটিয়া ব্লকের সদর কার্যালয় থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্সিলুঙ্গা গ্রাম পঞ্চায়েত৷ পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রাম৷ গ্রামে ৮০টি পরিবারের বসবাস হলেও গ্রামে চলছে পানীয় জলের তীব্র সংকট৷ বিগত ১০ দিন ধরে গ্রামে পাইপ লাইনে জল পৌঁছছে না৷ পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধি সবাইকে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ জানা গেছে ১০ দিন যাবৎ পাম্প বিকল হয়ে পড়ায় জল পৌঁছছে না ঐ গ্রামে৷ শেষ পর্যন্ত ধৈর্য্যের বাধ ভাঙল৷ সোমবার সকাল ১০ টা নাগাদ আগরতলা -বামুটিয়া সড়কের দূর্গাবাড়ি বাজারে পথ অবরোধে বসে এলাকার মানুষ৷
গ্রামবাসীদের অভিযোগ বহুবার সমস্যা সমাধানের কথা বামুটিয়া ব্লককে জানালেও কাজের কাজ কিছুই হয়নি৷ প্রায় ১ ঘন্টার অবারোধে যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ গ্রামবাসীরা জানান, ওয়াটার সাপ্লাইয়ের মধ্য দিয়ে যে জল আসে তাতে প্রচুর আয়রন থাকে৷ এদিন অবরোধ চলায় ঘটনাস্থলে এসে পৌঁছায় বিডিও দেবযানি চৌধুরী৷ তবে অবরোধেকারীদের দাবি পূরণে কোন আশ্বাস দিতে পারেনি৷ পরে ব্লকও ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে এসে শীঘ্রই দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধমুক্ত হয় সড়ক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top