News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়েচুরিকে মমতার ফোনকল ইস্যুতে তোলপাড় রাজনীতি, স্পষ্টিকরণ মুকুলের
Image

ইয়েচুরিকে মমতার ফোনকল ইস্যুতে তোলপাড় রাজনীতি, স্পষ্টিকরণ মুকুলের

tmcনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ যেখানে দেশের স্বার্থ জড়িত, সেখানে প্রধান শত্রুর সাথে দাঁড়ানোর মানে তাঁদের সাথে সম্পর্ক পাতা হবে এমনটা ভাবার কোন অবকাশ নেই বলে দাবি করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ নোট বাতিল ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ফোন করে এক সাথে মিলে কেন্দ্রের এই তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানিয়েছেন৷ এনিয়ে শুরু হয়েছে জলঘোলা৷ তাই দলের অবস্থান স্পষ্ট করতে সোমবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেত্রীর সেনাপতির সাফাই, দেশের স্বার্থেই সমস্ত রাজনৈতিক দলগুলিকে একমঞ্চে এসে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার বার্তা দিয়েছেন দলনেত্রী৷ এজন্যই সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে মমতা ফোন করেছেন৷ আর এখানেই মমতা থেমে থাকবেন না৷ মুকুলবাবু জানান, কেন্দ্রের এই পদক্ষেপ প্রত্যাহার করার দাবিতে দলনেত্রী মঙ্গলবার রাষ্ট্রপতির সাথে দেখা করে এইবিষয়ে হস্তক্ষেপের আবেদন জানাবেন৷
মুকুলবাবু এদিন বলেন, দেশে অঘোষিত অর্থনৈতিক জরুরি অবস্থা কায়েম হয়েছে৷ দলনেত্রী মমতা ব্যানার্জি প্রথম প্রতিবাদী হয়েছেন৷ তাই যাঁরা কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে তাঁদেরকে একমঞ্চে আসতে ডাক দিয়েছেন৷ কিন্তু, তার মানে এটা নয়, তৃণমূল সিপিএমের সাথে সমঝোতা করবে৷ মুকুলবাবুর দাবি, নীতিগত ভাবে তৃণমূল কংগ্রেস কখনই সিপিএমের সাথে হাত মেলাবে না৷ শুধুমাত্র দেশের কথা ভেবেই দলনেত্রী এই উদ্যোগ নিয়েছেন৷ তিনি আরো দাবি করেন, ইয়েচুরিকে মমতার ফোনে বার্তালাপ রাজ্যে দুটি আসনের উপনির্বাচনে প্রভাব ফেলবে না৷
এদিকে, রাজ্যে নির্বাচনে সিপিএম সন্ত্রাস করে ভোটে জিতে বলে অভিযোগ করেন মুকুল রায়৷ তাঁর দাবি, সিপিএম র্যাগিং করেই ভোটে জিতছে৷ তাই রাজ্যের দুটি আসনে উপনির্বাচনে সমস্ত বুথে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা মজবুত করার জন্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ডেপুটেশান দেয় তৃণমূল৷ মুকুল রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top