News Flash

Image

বিড়ম্বনায় শিশুরা

childrenভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু নিজের জন্মদিনটিকে শিশুদের জন্য উৎসর্গ করিয়া নিজেকে মানুষের মনে ঠাঁই করিবার পথ রচনার চেষ্টায় কতখানি সাফল্য রাখিয়াছেন তাহাই আজ বিশ্লেষণের সময় আসিয়াছে৷ ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ তাঁহার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে উৎসর্গ করিয়াছেন৷ দেশের দুই ব্যক্তিত্ব নিজের জন্মদিনকে স্মরণীয় করিবার সিদ্ধান্ত নিঃসন্দেহে উল্লেখযোগ্য৷ জওহরলাল নাকি শিশুদের খুব ভালবাসিতেন৷ শিশুরা নাকি ভগবানের দূত৷ এই বিশ্বাসও আছে অনেকের মনে৷ নিষ্পাপ, কোমল এই শিশুদের ভালবাসে না এমন লোক খঁুজিয়া পাওয়া কঠিন৷ ১৪ই নভেম্বর শিশু দিবস পালনের ক্ষেত্রেও তেমন উৎসাহ আছে এমন মনে হয় না৷ অথচ এই দিনটি কতবেশী গুরুত্বপূর্ণ তাহা তো নতুন করিয়া বলিবার অপেক্ষা রাখে না৷ আজকের শিশুদের শৈশব তো হারাইয়া গিয়াছে৷ ইট পাথরের দেয়ালে তাহারা বন্দী৷ সবুজ ঘাস, গাছপালার হাট, তেপান্তরের মাঠ তো ভাবতেই পারে না আজকের শিশুরা৷ অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণের সেই ‘অপু’কে খঁুজিয়া পাওয়া দুষ্কর৷ সেই বিস্ময় ভরা চোখ, সেই রেল লাইনের ধারে টৈলিফোনের পোষ্টে কান লাগাইয়া শোনা, রেলের ঝিকি ঝিকি আওয়াজ, কাশবনে দৌঁড়ঝাপ৷ আজকের দিনে শিশুদের শৈশব কাটে চার দেয়ালের বন্দীদশায়৷ পড়া আর পড়া৷ দৌঁড় আর দৌঁড়৷ ভারী ব্যাগ কাঁধে ঝুলাইয়া সুকলে ছুটা৷ বাড়ীতে বইয়ে চোখ নিবদ্ধ রাখা৷ খেলাধুলার ফুরসৎ নাই৷ তাহাদের শৈশব হারাইয়া গিয়াছে৷ এই শৈশব বঞ্চিত শিশুদের সামনে পড়িয়া আছে ‘ডিজিটাল দুনিয়া’৷ সেই টিভির পর্দায় চোখ রাখিয়া যাওয়া৷ এখন আর শিশুদের শৈশব নাই৷ যেন প্রাণহীন, বন্দী জীবনে বড় হওয়া৷ যেখানে মায়া মমতা স্নেহ ভালবাসা হারাইয়া এক যান্ত্রিক হইয়া উঠা৷ আজকের এই শিশু দিবসে এই ভাবনাই তো বড় হইয়া দেখা দিয়াছে৷
শিশুরাই দেশের ভবিষ্যত৷ সুস্থ সবল শিশুই দেশের সম্পদ৷ জাপানে রাষ্ট্রযন্ত্র শিশুদের জন্য উদার হস্ত৷ এই দেশই বিশ্বকে বার্তা দিয়াছে শিশুদের যত্ন, তাহাদের সুস্থ সবল ভাবে গড়িয়া তোলাই সব চাইতে বড় কাজ৷ আজ এই ভারতবর্ষের শিশু চিত্র তো গভীর উদ্বেগ উৎকন্ঠাই তুলিয়া ধরে৷ শিশুশ্রম নিষিদ্ধ হইলেও লক্ষ লক্ষ শিশু শ্রম দিতেছে৷ খুব স্বল্প পারিশ্রমিকে শিশুদের নির্মম ভাবে ব্যবহার করা হইতেছে৷ তাহাদেরকে শিক্ষার অধিকার, বাঁচার অধিকার হইতে বঞ্চিত করা হইতেছে৷ শিশু উন্নয়নের গাল ভরা বুলিই সার৷ রাষ্ট্র যন্ত্রের এই কীর্তি আমাদের সামনে ভয়ানক পরিস্থিতিকেই আমন্ত্রণ জানাইতেছে৷ গরীব অংশের শিশুরা শিক্ষার অধিকার হইতে শুধু বঞ্চিত হইতেছে না পৃথিবীর আলো হইতেও বিচ্ছিন্ন থাকিতেছে৷ আজ শিশু দিবস নমঃ নমঃ করিয়া হইলেও পালিত হয়৷ ভবিষ্যতে তাহাও থাকিবে কিনা সন্দেহ৷ শিশুদের উন্নয়নের গালভরা বুলি শিশুদের মনেও এখন রেখাপত করিতেছে৷ এই শিশুরাই রুখিয়া দাঁড়াইতে পারে৷ সেই সময় বোধহয় আসিতেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top