News Flash

  • Home
  • Uncategorized
  • পোস্ট থাকলেও নেই ট্রাফিক পুলিশ, বিপদের হাতছানি জি বি বাজারে
Image

পোস্ট থাকলেও নেই ট্রাফিক পুলিশ, বিপদের হাতছানি জি বি বাজারে

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ জি বি বাজারে দীর্ঘদিন আগেই একটি ট্রাফিক পুলিশ পোস্ট তৈরী করা হয়েছে৷ তৈরী করার পর থেকে এখনও পর্যন্ত ট্রাফিক পোস্টে ট্রাফিক পুলিশ দেখা যায়নি৷ এ নিয়ে পথচারীদের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷
রাজধানী আগরতলা শহরে ট্রাফিক ব্যবস্থা সবালীল করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নানা পদক্ষেপ গ্রহণ করেছে৷ তা নিঃসন্দেহে প্রশংসনীয়৷ জি বি বাজারের মতো গুরুত্বপূর্ণ স্থানে বেশ কিছুদিন আগেই একটি ট্রাফিক পুলিশ পয়ন্ট বসানো হয়েছে৷ আশ্চর্যের বিষয় হলো এখনও পর্যন্ত সেখানে কোন ট্রাফিক পুলিশ কর্মীকে দেখা যায়নি৷ স্বাভাবিক কারণেই পথচারী সহ সাধারণ মানুষের মনে প্রশ্ণ জেগেছে ট্রাফিক পুলিশ যদি না দেওয়া হয় তাহলে ট্রাফিক পুলিশ পয়েন্ট স্থাপনের উদ্দেশ্য কি? ট্রাফিক বিভাগের এহেন ভূমিকায় জি বি বাজার এলাকার সাধারণ মানুষ জন রীতিমতো হতাশ৷ অবিলম্বে জি বি বাজার গোলচক্কর এলাকায় ট্রাফিক পুলিশ নিযুক্ত করার জন্য দাবী উঠেছে৷ কেননা, জি বি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রতিটি মুহুর্তে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন রোগী নিয়ে আসে৷ ট্রাফিক পুলিশ না থাকায় দিক নির্দেশের ক্ষেত্রে যেমন ওইসব যানবাহন সহযোগিতা পায়না৷ ঠিক তেমনী যানজটের জন্য জটিল সমস্যায় পড়তে হবে৷ ট্রাফিক দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা এ বিষয়ে আরও দায়িত্বশীল হলে অনায়াসে এই সমস্যার সমাধান সম্ভব৷ অবিলম্বে ঐ এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করার জন্য দাবী জানানো হয়েছে স্থানীয় জনগণের তরফে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top