News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে এটিএম স্বাভাবিক হতে আরও তিন সপ্তাহ, রাজ্যে আজ মিলবে ৫০০ টাকার নোট
Image

দেশে এটিএম স্বাভাবিক হতে আরও তিন সপ্তাহ, রাজ্যে আজ মিলবে ৫০০ টাকার নোট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী/আগরতলা, ১২ নভেম্বর৷৷ নোট বাতিলের জেরে টাকার জন্য লাইন বেড়েই চলেছে রাজ্যে৷ অবশ্য

শনিবার আগরতলায় একটি ব্যাঙ্কের এটিএমে গ্রাহকদের দীর্ঘ লাইন৷ ছবি নিজস্ব৷
শনিবার আগরতলায় একটি ব্যাঙ্কের এটিএমে গ্রাহকদের দীর্ঘ লাইন৷ ছবি নিজস্ব৷

গোটা দেশেই একই হাল৷ নতুন ২০০০ টাকার নোট রাজ্যে আসায় কিছুটা স্বস্তি মিলেছিল৷ রাজ্যবাসীকে আরেকটু স্বস্তি দিতে শনিবারই রাজ্যে এসে পৌঁছেছে নতুন ৫০০ টাকার নোট৷ তবে, তা পরিমাণে খুবই কম৷ রবিবার থেকেই কয়েকটি ব্যাঙ্কে নতুন ৫০০ টাকার নোট দেওয়া শুরু হবে৷ এদিকে, শনিবার দিনভর বিভিন্ন এটিএম কাউন্টারের বাইরে দীর্ঘ লাইন দেখা গিয়েছে৷ বেশীরভাগ এটিএম থেকে ১০০ টাকার নোট পাওয়া গিয়েছে৷ এসবিআইয়ের কিছু এটিএমে ২০০০ ও ১০০ টাকার নোট পাওয়া গিয়েছে৷ তবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কিছুটা চিন্তা বাড়িয়েছেন দেশবাসীর৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দেশজুড়ে এটিএম স্বাভাবিক হতে আরও তিন সপ্তাহ সময় লাগতে পারে৷ এরজন্য তিনি নির্দিষ্ট যুক্তিও দিয়েছেন৷ গোপনীয়তা জনিত কারণে নোট বাতিলের ঘোষণার আগে এটিএমগুলিতে নতুন নোট রাখা সম্ভব হয়নি৷ কিন্তু, এখন দেশে প্রায় দুই লক্ষ এটিএমে পর্যাপ্ত টাকা পৌঁছাতে প্রযুক্তিগত জটিলতাও রয়েছে৷ যার কারণে তিনি মনে করেন আরও তিন সপ্তাহ সময় লাগবে এটিএম স্বাভাবিক হতে৷ আপাতত বিভিন্ন রাজ্যে এটিএমগুলিতে যে পরিমাণ ১০০ টাকার নোট রয়েছে তা রাখা হচ্ছে৷ এদিন তিনি আরও জানান, শীঘ্রই রাজ্যগুলিতে ৫০০ টাকার নতুন নোট মিলবে৷ এখন অবশ্য কেবল দিল্লী ও মুম্বইতে নতুন ৫০০ টাকার নোট পাওয়া যাচ্ছে৷ নোট বাতিলে দেশবাসীর সমস্যা হচ্ছে, তা মেনে নিয়েই অর্থমন্ত্রী সকলকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন৷ তাঁর মতে, রাতারাতি নতুন নোটের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব নয়৷ তবে, পর্যাপ্ত নতুন নোট মজুত আছে বলে তিনি আশ্বস্ত করেছেন৷
নোট বাতিলের গ্যাড়াকলে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও সমস্যা আছে তা অস্বীকার করার উপায় নেই৷ নয়া সমস্যা হিসেবে উঠে এসেছে ২০০০ টাকার নতুন নোট৷ টাকা হাতে পেয়েও বাজারে গিয়ে নতুন ২০০০ টাকার নোট চালাতে মুশকিলে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে৷ কারণ, সেখানে দেখা দিয়েছে খুচরোর সমস্যা৷ জিনিষ বিক্রি করে নতুন ২০০০ টাকার নোট নিয়ে অবশিষ্ট বাতিল ৫০০ টাকার নোট ফেরত দিতে চাইলে তা কেউ নিতে চাইছেন না৷ আবার পুরোটাই ১০০ টাকায় ফেরত দেওয়াও সম্ভব হচ্ছেনা৷ উদ্ভট এই সমস্যার মুখোমুখী হয়ে রাজ্যবাসীর একাংশ নতুন ২০০০ টাকার নোট অচল বলেই মনে করছেন৷ এদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কগুলিতে নোট বদলের পর্যাপ্ত নতুন নোট না পৌঁছানোতে সমস্যা দেখা দিয়েছে৷ শনিবার রাজধানী আগরতলায় গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগর শাখায় সময় থাকতেই বাতিল নোট জমা নেওয়া এবং বদল করে দেওয়া বন্ধ করে দেন শাখা প্রবন্ধক৷ এনিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা চরম অসন্তোষ প্রকাশ করেন৷ অভিযোগ, শাখা প্রবন্ধক গ্রাহকদের সাথে অশালীন আচরণও করেছেন৷ এমনকি আরবিআই’র নির্দেশিকা মেনে রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে কিনা সেই বিষয়ে তিনি স্পষ্ট করে কিছুই বলেননি৷ এনিয়ে গ্রামীণ ব্যাঙ্কের অভয়নগর শাখায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি বিগড়ে যায়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top