News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানার ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে পালাল দুই বন্দী, জারি তল্লাশি অভিযান
Image

তেলেঙ্গানার ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে পালাল দুই বন্দী, জারি তল্লাশি অভিযান

warangalcentraljailহায়দরাবাদ, ১২ নভেম্বর (হি.স.): ফের প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা ব্যবস্থা| কারণ, এবার তেলেঙ্গানার ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে পালাল দুই বন্দী| পুলিশ জানিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় জেলের তালা ভেঙে পালিয়ে গিয়েছে সৈনিক সিং এবং রাজেশ যাদব নামের দুই বন্দী| পলাতক বন্দীদের খেঁাজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ| খুব বেশি দিন হয়নি, ভোপাল সেন্ট্রাল জেল থেকেও পালিয়ে গিয়েছিল ৮ সিমি জঙ্গি| পরে পুলিশি এনকাউন্টারে ৮ সিমি জঙ্গিরই মৃতু্য হয়েছিল| সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তেলেঙ্গানার ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে পালালো দুই বন্দী|
ওরাঙ্গল সেন্ট্রাল জেল থেকে পলাতক দুই বন্দী খুন, অস্ত্র আইন সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ছিল| সৈনিক সিং-এর বিরুদ্ধে অস্ত্র চুরির অভিযোগ রয়েছে, অপর পলাতক বন্দী রাজেশ যাদবের বিরুদ্ধে খুন, অপহরণ সহ একাধিক অভিযোগ রয়েছে| ২০১৪ সালে রাজেশ এবং ২০১৫ সালের সৈনিককে ওরাঙ্গল সেন্ট্রাল জেলে স্থানান্তর করা হয়েছিল| ওরাঙ্গল জেলের সুপারিনটেনডেন্ট কে নিউটন জানিয়েছেন, `দুই বন্দী প্রথমে জেলের তালা ভাঙে, তারপর লম্বা প্রাচীর টপকে তারা জেল থেকে পালাতে সক্ষম হয়| জেলের মধ্যে থাকা সিসিটিভি অকোজো হয়ে পড়ায় তাদের গতিবিধির উপরে নজর রাখা সম্ভব হয়নি|’

Releated Posts

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top