বেলো হরিজেন্টো, ১১ নভেম্বর (হি.স.) : বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের কাছে হেরে গেল আর্জেন্তিনা| আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারাল ব্রাজিল| এদিনের হারের পর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা বেশ কঠিন হয়ে পড়ল মেসিদের কাছে| গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের হয়ে গোলগুলি করলেন ফিলিপ কুটিনহো, নেইমার ও পলিনহো|
খেলার প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় ব্রাজিল| যদিও শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা| খেলার প্রথম মিনিটেই মেসিকে ফাউল করা হয়| এজন্য ফার্নান্দিনহোকে হলুদ কার্ড দেখানো হয়| ২৩ মিনিটে লুকাস বিগলিয়ার শট কোনওক্রমে আটকান ব্রাজিলের গোলরক্ষক আলিসন| কিন্তু এর দু মিনিট পরেই কুটিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল| এরপর গোল করে ব্যবধান বাড়ান নেইমার|
১১টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে শীর্ষে ব্রাজিল| ১১টি ম্যাচ খেলে আর্জেন্তিনার সংগ্রহে ১৬ পয়েন্ট| প্রথম পাঁচটি দলের মধ্যে নেই আর্জেন্তিনা এর ফলে বিশ্বকাপে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে গেল মেসিদের সামনে| গত চারটি ম্যাচ থেকে মেসির দল সংগ্রহ করতে পেরেছে মাত্র ২ পয়েন্ট| গ্রুপে ষষ্ঠস্থানে রয়েছে তারা|
এদিকে, আর্জেন্টির বিরুদ্ধে এক গোল করার ফলে দেশের জার্সিতে গোল সংখ্যায় হাফসেঞ্চুরি করে ফেললেন নেইমার| ২৪ বছর বয়সেই ৭৪ ম্যাচে নেইমার দেশের হয়ে ৫০ গোল করে রোমারিও-র ৫৫ গোলোর দিকে এগিয়ে চলেছেন| ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল পেলের| ৯১ ম্যাচে ৭৭ গোল|
উল্লেখ্য, ২০১৪-র বিশ্বকাপের সেমিফাইনালে এই এস্টাডো মিনেরিও-তেই জার্মানির কাছে ৭-১ লজ্জার হার স্বীকার করতে হয়েছিল ব্রাজিলকে| সেই মাঠেই আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত জয় পেল তারা| আর এই জয়ের সুবাদে নতুন কোচ টিটের অধীনে এই নিয়ে পরপর পাঁচটি ম্যাচে জিতল সেলেকাও ব্রিগেড|
বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের কাছে হেরে গেল আর্জেন্তিনা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















