News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ইরানি ছবিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন
Image

এবার ইরানি ছবিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন

deepikapadukoneমুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : আবার একটি আন্তর্জাতিক ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন| তবে এবার আর হলিউড নয়| ইরানি ছবিতে অভিনয় করবেন তিনি| ছবিটি পরিচালনা করছেন ইরানের পরিচালক মাজিদ মাজিদি | তবে দীপিকাকে তিনি গ্ল্যামারাস হিরোইন হিসেবে দেখাননি| তাঁর নায়িকা দীপিকার মধ্যে গ্ল্যামারের ছিঁটেফোঁটাও নেই|
আন্তর্জাতিকস্তরে মাজিদ মাজিদি বিখ্যাত পরিচালক| চিলড্রেন অফ হেভেন (১৯৯৭), দা কালার অফ প্যারাডাইস (১৯৯৯) ও বারান (২০০১)-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি| তবে দীপিকাই প্রথম ভারতীয় নন, যাঁর সঙ্গে কাজ করছেন মাজিদ মাজিদি| এর আগে তিনি ২০১৫ সালে এ আর রহমানের সঙ্গে কাজ করেছেন| মহম্মদ: দা ম্যাসেঞ্জার অফ গড ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে ছিলেন রহমান| তবে ছবির নাম বা দীপিকার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি| বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে| দীপিকা নিজেও কিছু ফাঁস করেননি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top