News Flash

  • Home
  • Uncategorized
  • একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দুই রণবীরকে
Image

একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দুই রণবীরকে

ranbir-ranbirমুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : কফি উইথ করণে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে রণবীর সিং ও রণবীর কাপুরকে| একটি ম্যাগাজিনে এখবর প্রকাশিত হয়েছে| সেখানে বলা হয়েছে এবার নাকি কাউচ শেয়ার করতে চলেছেন রণবীর কাপুর ও রণবীর সিং| করণ জোহর তাঁদের নাকি রাজি করিয়ে ফেলেছেন| খুব শিগগিরই তাঁরা নাকি শুটিংও করবেন|
এমনিতে দুই রণবীরের মধ্যে সম্পর্ক খারাপ নয়| এবছরের শুরুর দিকে দুজন একসঙ্গে ঝুম্মা চুম্মা দে দে, বততমিজ দিল ও দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড পারফর্ম করেছেন| এটা ঠিক দুজনের সঙ্গেই ডেট করেছেন দীপিকা| রণবীর কাপুর দীপিকার প্রাক্তন বয়ফ্রেন্ড আর রণবীর সিং বর্তমান বয়ফ্রেন্ড| কিন্তু সেই কারণে দুই রণবীরের মধ্যে কখনও কোনও মনোমালিন্য হয়নি| এমনকী, তামাশা ছবির প্রচারেও গিয়েছিলেন রণবীর সিং| দীপিকা ও রণবীর কাপুরের সঙ্গে ছবিও তুলেছিলেন তিনি| কফি উইথ করণে যদি দুই রণবীর মুখোমুখি হন, সেখানে নিশ্চয়ই দীপিকার কথা উঠবে, তখন তাঁরা কী উত্তর দেন, আপাতত দর্শকের নজর সেদিকেই|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top