News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের কাছে হেরে গেল আর্জেন্তিনা
Image

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের কাছে হেরে গেল আর্জেন্তিনা

foottballবেলো হরিজেন্টো, ১১ নভেম্বর (হি.স.) : বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ব্রাজিলের কাছে হেরে গেল আর্জেন্তিনা| আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারাল ব্রাজিল| এদিনের হারের পর বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা বেশ কঠিন হয়ে পড়ল মেসিদের কাছে| গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের হয়ে গোলগুলি করলেন ফিলিপ কুটিনহো, নেইমার ও পলিনহো|
খেলার প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে যায় ব্রাজিল| যদিও শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা| খেলার প্রথম মিনিটেই মেসিকে ফাউল করা হয়| এজন্য ফার্নান্দিনহোকে হলুদ কার্ড দেখানো হয়| ২৩ মিনিটে লুকাস বিগলিয়ার শট কোনওক্রমে আটকান ব্রাজিলের গোলরক্ষক আলিসন| কিন্তু এর দু মিনিট পরেই কুটিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল| এরপর গোল করে ব্যবধান বাড়ান নেইমার|
১১টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে শীর্ষে ব্রাজিল| ১১টি ম্যাচ খেলে আর্জেন্তিনার সংগ্রহে ১৬ পয়েন্ট| প্রথম পাঁচটি দলের মধ্যে নেই আর্জেন্তিনা এর ফলে বিশ্বকাপে পৌঁছনোর রাস্তা কঠিন হয়ে গেল মেসিদের সামনে| গত চারটি ম্যাচ থেকে মেসির দল সংগ্রহ করতে পেরেছে মাত্র ২ পয়েন্ট| গ্রুপে ষষ্ঠস্থানে রয়েছে তারা|
এদিকে, আর্জেন্টির বিরুদ্ধে এক গোল করার ফলে দেশের জার্সিতে গোল সংখ্যায় হাফসেঞ্চুরি করে ফেললেন নেইমার| ২৪ বছর বয়সেই ৭৪ ম্যাচে নেইমার দেশের হয়ে ৫০ গোল করে রোমারিও-র ৫৫ গোলোর দিকে এগিয়ে চলেছেন| ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল পেলের| ৯১ ম্যাচে ৭৭ গোল|
উল্লেখ্য, ২০১৪-র বিশ্বকাপের সেমিফাইনালে এই এস্টাডো মিনেরিও-তেই জার্মানির কাছে ৭-১ লজ্জার হার স্বীকার করতে হয়েছিল ব্রাজিলকে| সেই মাঠেই আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত জয় পেল তারা| আর এই জয়ের সুবাদে নতুন কোচ টিটের অধীনে এই নিয়ে পরপর পাঁচটি ম্যাচে জিতল সেলেকাও ব্রিগেড|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top