News Flash

  • Home
  • Uncategorized
  • হিলারির হার, হোয়াইট হাউসে ট্রাম্প
Image

হিলারির হার, হোয়াইট হাউসে ট্রাম্প

Donald Trumpওয়াশিংটন, ৯ নভেম্বর (হি.স.)৷৷ হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিনবাসীর মন জয় করে আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হলেন ধনকুবেবর এই রিপাবলিকান প্রার্থী৷ ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন পরাজিত হয়েছেন৷ ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ২৭৬, হিলারির পেয়েছেন ২১৮৷ জিতেই ঐক্যের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হিল্টন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, বিভেদের ক্ষত ভুলে আমাদের আবার এক হতে হবে৷ আমরা একসঙ্গে কাজ করব৷ আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট৷ হার নিশ্চিত অনুমান করতে পেরেই ট্রাম্পকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন৷ বিশ্বের অন্যতম শক্তিধর দেশের নব নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে পিছিয়ে থাকেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার দুপুরে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর এক ট্যুইট বার্তায় তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী৷
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-মার্কিন সম্পর্ক আরো উন্নতির লক্ষ্যে আমেরিকার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন৷ অবশ্য মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হতেই ভারতে বিনিয়োগকে ঘিরে মার্কিন বিদেশ নীতিতে বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ পুনে এবং গুরগাঁওতে রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছে ট্রাম্পের সংস্থা৷ এদিকে, কংগ্রেস এবং বিজেপি উভয় শিবিরের প্রভাবশালী সদস্যদের সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷ ফলে, ভারতীয় রাজনীতিবিদদের খুশী করতে পারলে এদেশে ব্যবসায়ীক পরিসর আরো বাড়ানো সম্ভব হবে তা ভালই বুঝেন ট্রাম্প৷ এক্ষেত্রে হাতিয়ার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পক্ষে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সন্ত্রাসবাদ দমন নিয়ে যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াচ্ছে, তাতে ভারতীয় রাজনীতিবিদদের খুশি করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতেও পারেন ট্রাম্প৷ এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর জন্য করে ছাড় দিতে চাইছে ভাবী প্রেসিডেন্ট৷ তাতে, ভারতের ধনকুবেররা স্বাভাবিকভাবেই উৎসাহ পাবেন বলে মনে করা হচ্ছে৷ ফলে, আগামীদিনে ভারত-মার্কিন সম্পর্ক কোন দিকে এগোয় সেদিকেই নজর উদ্যোগপতিদের পাশাপাশি রাজনীতিবিদদেরও৷
ভারতীয় সময় মধ্যরাত থেকেই ট্রাম্পের জয়ী হওয়ার ছবিটা স্পষ্ট হতে শুরু করে৷ হিলারিকে পিছনে ফেলে এগিয়ে যেতে শুরু করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ ১৩টি সুইং স্টেটের মধ্যে ফ্লোরিডা, ওরায়ো, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়া ট্রাম্পের দখলে চলে আসায় সমীকরণটা পরিষ্কার হতে শুরু করে৷ প্রথম দিকে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও, কিছু পরেই ব্যবধান বাড়তে শুরু করে ট্রাম্প ও হিলারির মধ্যে৷ এরই মাঝে ভার্জিনিয়া, নেভেদা, ওয়াশিংটন ও ওরেগনের মত স্টেট দখলে আনেন হিলারি৷ তবে, তাতে শেষ রক্ষা হয়নি৷ আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারলেন না হিলারি ক্লিনটন৷
এদিন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই শান্তির বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ মা-বাবা, স্ত্রী সহ পরিবারকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, মানুষ বলছে এটা ঐতিহাসিক জয়৷ প্রথমেই তিনি প্রতিদ্বন্দ্বি হিলারি ক্লিনটনের প্রসঙ্গ তুলেন৷ জানালেন, হিলারি ক্লিনটন খুব শক্ত লড়াই লড়েছেন৷ আমেরিকাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে নতুন দিশা দেওয়ার সময় এসেছে৷ আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে৷ প্রত্যেক মার্কিন নাগরিকের স্বপ্ণ পূরণ হবে৷ দেশবাসীর উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা গোটা দেশকে এক সুতোয় গাঁথতে হবে৷ আপনাদের সহযোগিতা চাই৷ বিশ্বের সেরা রাষ্ট্রের খেতাব পুনরুদ্ধার করবই৷ আসুন বৃহৎ ও সাহসী স্বপ্ণ দেখি৷ যাঁরা আমায় ভোট দেননি, তাদেরও বলছি, আসুন নতুন রাষ্ট্র গড়ি৷
ধনকুবের থেকে প্রেসিডেন্ট হওয়া এই রাজনীতিক বলেন, আমি ব্যবসা করে সারা বিশ্বের জন্য অনেক কিছু করেছি৷ এখন দেশের জন্য কিছু করতে চাই৷ ট্রাম্প দাবি করেন, আগামীদিনে দেশের আর্থিক বৃদ্ধি দ্বিগুণ হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top